কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ 113
📝 Text 📖 PDF

১৪ ৩. ভিন্ন ধর্মাবলম্বী হওয়া (৬৪১ -১১০০।): কোনো মুসলিম কোনো কাফেরের ওয়ারিছ হবে না, আর কোনো কাফেরও কোনো মুসলিমের ওয়ারিছ হবে না। উসামা ইবন যায়েদ _ রছিয়াল্লাহু আননুমা _ থেকে বর্ণিত, নাবী - ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম _ বলেছেন, ০০ 80 3 2৫0 আন ৬% ২৮ “মুসলিম ব্যক্তি কোনো কাফেরের ওয়ারিছ হবে না এবং কাফেরও মুসলিমের ওয়ারিছ হবে না”|১) মীরাছের উত্তরাধিকারীগণ মীরাছের হকদারগণ তিন ধরনের: ১. মীরাছের নির্ধারিত অংশের অধিকারীগণ (০৮5) ৯) (অর্থাৎ যাদের অংশ আল্লাহ তাআলা কুরআনে নির্ধারণ করে দিয়েছেন)। ২. আছাবা (অনির্ধারিত অংশপ্রাপ্ত আত্মীয়গণ) (৷ 1৯)। ৩. রক্তসম্পকীয় আত্মীয়গণ (*৮-১। 5১)। মীরাছের সম্পত্তি বণ্টনযোগ্য হওয়ার শর্তসমূহ মীরাছের সম্পত্তি বণ্টনযোগ্য হওয়ার শর্ত তিনটি: প্রথম: মুওয়াররিছের মৃত্যু স্বচক্ষে দেখে অথবা মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ার মাধ্যমে অথবা তার মৃত্যুর ব্যাপারে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য প্রদান করার মাধ্যমে নিশ্চিত হতে হবে। [১ মুত্তাফাকুন আলাইহি, বুখারী হা/৬৭৬৪, মুসলিম হা/ ১৬১৪।

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.