কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১২ পরিত্যক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত অধিকারসমূহ পাঁচ প্রকার। যেগুলো বিদ্যমান থাকলে ধারাবাহিকভাবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। অধিকারসমূহ নিম্নরূপ: প্রথম: মৃতব্যক্তির কাফন-দাফন ইত্যাদি যথাযথভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেওয়া। দ্বিতীয়: পরিত্যক্ত সম্পত্তির মূল অংশের সাথে সম্পৃক্ত দাবিসমূহ আদায় করা। যেমন- (বন্ধকের মাধ্যমে সংঘটিত) খণ ও এ জাতীয় বিষয়াবলি। তৃতীয়: সাধারণ খণ, যা মৃতব্যক্তির দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত। চাই আল্লাহ তা"আলার খণ হোক। যেমন: যাকাত, কাফফারা ইত্যাদি অথবা চাই মানুষের খাণ হোক। চতুর্থ: ওয়াছয়্যাত (২৮৮90) পঞ্চম: মীরাছের সম্পত্তি (৩১।)। আর এটাই এই কিতাবের আলোচ্য বিষয়। পূর্বে বর্ণিত অধিকারগুলো পুরণ করার পরে অবশিষ্ট পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকারীদের মাঝে বন্টন করতে হবে। মীরাছের রুকন তিনটি: ১. মুওয়াররিছ (০594): মৃত ব্যক্তি ২. ওয়ারিছ (4//91): যে মুওয়াররিছের মৃত্যুর পরে জীবিত থাকে।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।