কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১১ ফারায়েষের উপর আমল করা ওয়াজিব মহান আল্লাহ প্রত্যেক হকদারকেই তার যথাযথ অধিকার প্রদান করেছেন। আর আমাদেরকে প্রত্যেক হকদারের পাওনা তার কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিয়েছেন। ফারায়েষের এই বিধানকে তিনি “নিজ সীমানা” বলে আখ্যা দিয়েছেন। ফারায়েষের বিধানের উপর আমল করাকে তিনি ওয়াজিব করেছেন। যারা এই ফারায়েষের বিধানগুলো বাস্তবায়ন ও তা যথাযথ বণ্টনের মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করবে, তাদের জন্য এমন সব জান্নাতের অঙ্গীকার করেছেন, যেগুলোর তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হয়। আর যারা এই সীমারেখা লঙ্ঘন করবে (কোনো ওয়ারিছের সম্পত্তি বপ্টনে) কোনো প্রকার বৃদ্ধি অথবা হ্রাস অথবা বঞ্চিত করার মাধ্যমে, তাদেরকে তিনি জাহান্নামের লাঞ্নাদায়ক শাস্তির হুমকিও দিয়েছেন। আল্লাহ তা“আলা বলেন: ০০৫০ ১৩৭ ৪ ৬৫ ৩৪ ৩৩ এ 2১০ ক ৩৪ ৬০ ক ১4 ৩৪) 56 2১385944545 ঘ১০ ক ০ ৬ (1) ৮৪০ টি এ ও (()£) ৫০৫১ ০০4 ঠ$ 1515 পু এগুলো আল্লাহর সীমারেখা । আর যে আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা । আর যে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে স্থায়ী হবে। আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। [সুরা আন নিসা ৪: ১৩-১৪]

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।