কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৯ প্রাপ্য অংশের আনুপাতিক হারে। ফলে পরিত্যক্ত সম্পত্তি অন্যান্য ওয়ারিছদের জন্য ধার্য হয়ে যাবে, আর মাসআলা গঠিত হবে উক্ত ব্যক্তিকে ওয়ারিছদের তালিকা থেকে বাদ দিয়ে। ৩. কোনো একজন ওয়ারিছের স্বীয় প্রাপ্য অংশের ভাগ থেকে বের হয়ে আসা এ সম্পত্তির বিনিময়ে, যা তাকে অন্যান্য সকল ওয়ারিছ সমপরিমাণ অর্থ ব্যয় করে পরিশোধ করেছে পরিত্যক্ত সম্পত্তি ছাড়া অন্যকোনো অর্থ দ্বারা, তাহলে পরিত্যক্ত সম্পত্তির যেই পরিমাণ অংশের ব্যাপারে চুক্তি হয়েছে, এ নির্দিষ্ট পরিমাণ অংশ সকল ওয়ারিছের মধ্যে সমানভাবে বণ্টিত হবে। উদাহরণ: কোনো মহিলা স্বামী, একজন পুত্র ও একজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করল। এখন কন্যা ও পুত্র উভয়েই স্বামীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সমান দুই ভাগে অর্ধেক অর্ধেক করে পরিশোধ করে দিল, তাহলে স্বামীর এক চতুর্থাংশ পুত্র ও কন্যা উভয়েই সমান দুই ভাগে অর্ধেক অর্ধেক করে পাবে। ৪. কোনো একজন ওয়ারিছের স্বীয় প্রাপ্য অংশ অন্যান্য ওয়ারিছের জন্য রেখে বের হয়ে আসা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, যেই অর্থ অন্য ওয়ারিছগণ তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে পরিশোধ করেছে, তাহলে বের হয়ে যাওয়া ব্যক্তির ভাগ অন্য ওয়ারিছদের মধ্যে তাদের প্রাপ্য অংশের আনুপাতিক হারে বপ্টিত হবে।

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।