১০ পূরণের কোনো অবকাশ না থাকে, তাই খোদ আল্লাহ তা“আলাই তা বণ্টনের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তার কিতাবে এ ব্যাপারে বিশদ বিবরণ পেশ করেছেন এবং সেগুলোকে ওয়ারিছদের মাঝে নিষ্ঠা, দয়া ও কল্যাণের দাবি অনুসারে সুষম বণ্টন করে দিয়েছেন। জাহিলী যুগে ও ইসলামী যুগে মীরাছী সম্পদ বণ্টনের রূপরেখা জাহিলী যুগের লোকেরা মহিলাদেরকে বাদ দিয়ে শুধু পুরুষদেরকে এবং ছোটদেরকে বাদ দিয়ে শুধু বড়দেরকে তাদের সম্পদের উত্তরাধিকারী বানাত। কারণ পুরুষরা এবং বয়ঙ্ক ব্যক্তিরাই কেবল গনীমতের সম্পদ সংগ্রহ করত এবং পরিবার-পরিজনদেরকে সুরক্ষা দিত, যা মহিলা ও বালকদের জন্য সম্ভবপর ছিল না। আর আধুনিককালের জাহিলিয়্যাতের ধ্বজাধারীরা নারীকে তার অনুপযুক্ত পদ-মর্যাদা, অসহনীয় কাজের ভার ও অধিকার বহির্ভূত সম্পদ দিয়েছে, যার ফলে অনিষ্ট বৃদ্ধি পেয়েছে এবং অন্যায় অধিকমাত্রায় ছড়িয়ে পড়েছে। অপরদিকে ইসলাম সকল উত্তরাধিকারীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করেছে, প্রত্যেক ওয়ারিছকে তার পাওনা যথারীতি প্রদান করেছে এবং জাহিলীযুগের সকল উত্তরাধিকারসন্বন্ধীয় রীতি-পদ্ধতি বাতিল করেছে। প্রত্যেক হকদারকে তার ন্যায়সম্মত অধিকার প্রদান করেছে। আল্লাহ তা'আলা বলেন, 320 ট ও ৩৩৮০ 5৮০9 3%৭$ 309] রি ৫ 2 59) (525 ৩০ 9৫ 5 হত 06 2 59৭1 পিতা-মাতার ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের ভাগ আছে আর নারীদেরও পিতা-মাতার ও আত্মীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে ভাগ আছে, চাই পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ অল্প হোক আর বেশিই হোক, এই ভাগের পরিমাণ নির্ধারিত। [সুরা আন-নিসা: ৭]
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.