কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ১৭ _ তাখারুজ মিনাল মীরাছ তাখারুজ (0১০০1) হলো: ওয়ারিছগণ পরস্পরে মিলিত হয়ে মীমাংসার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ পরিত্যক্ত সম্পত্তি বা অন্যকোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একজনকে মীরাছ থেকে বাদ দেওয়া । এই ধরনের কার্যক্রম বৈধ হবে যদি ওয়ারিছগণ সকলেই সন্তুষ্ট থাকে। তাখারুজের ক্ষেত্রে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের পদ্ধতি: তাখারুজের ক্ষেত্রে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের অনেকগুলো পদ্ধতি আছে, যেমনটি নিয়ে বর্ণিত হলো: ১. কোনো একজন ওয়ারিছ স্থীয় প্রাপ্য অংশ অন্যজনকে দিয়ে মীরাছ থেকে বের হয়ে আসা সংশ্লিষ্ট ওয়ারিছের ব্যক্তিগত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে। ফলে বিনিময়ের অর্থ পরিত্যক্ত সম্পত্তির প্রাপ্য অংশের স্থলাভিষিক্ত হয়ে যাবে। উদাহরণ: কোনো মহিলা স্বামী ও দুইজন আপন ভাইকে রেখে মৃত্যুবরণ করল। এখন কোনো একজন আপন ভাই নির্দিষ্ট পরিমাণ ব্যক্তিগত অর্থের বিনিময়ে উক্ত স্বামীকে মীরাছের ভাগ থেকে বাদ দিয়ে দিল। তাহলে মাসআলা গঠিত হবে ৪ দ্বারা: স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ ২, আর অবশিষ্ট সম্পত্তি দুই ভাই পাবে, যার পরিমাণ ২। এখন স্বামীর ২ ভাগ সম্পত্তি চুক্তিকারী ভাইয়ের প্রাপ্য অংশ ১ ভাগের সাথে মিলিত হয়ে তার মোট প্রাপ্য অংশ হবে ৩ ভাগ। ২. কোনো একজন ওয়ারিছ স্থরীয় প্রাপ্য অংশের ভাগ অন্যান্য ওয়ারিছদের জন্য ছেড়ে দিয়ে আসা পরিত্যক্ত সম্পত্তি ব্যতীত অন্য কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, যেই অর্থ অন্যান্য ওয়ারিছগণ তাকে পরিশোধ করেছে তাদের

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।