কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৭ তবে মহিলার উপর এমন কোনো দায়ভার ন্যস্ত করা হয়নি, না তার নিজের ভরণপোষণের দায়ভার ন্যস্ত করা হয়েছে, না তার স্বামীর ভরণপোষণের দায়ভার ন্যস্ত করা হয়েছে, আর না তার সন্তানাদির ভরণপোষণের দায়ভার তার উপর ন্যস্ত করা হয়েছে। এভাবেই ইসলাম নারীকে মর্যাদার আসনে আসীন করেছে। তাকে সর্ব প্রকারের দায়ভার থেকে মুক্তি দিয়ে তা পুরুষের কাধে ন্যস্ত করেছে। এরপরেও তাকে পুরুষের অর্ধেক ভাগ প্রদান করেছে। সুতরাং তার সম্পত্তির ভাগ সম্পূর্ণরূপে তার জন্য অতিরিক্ত একটি সম্পদ, যা বর্ধনশীল। আর পুরুষের সম্পদ তার নিজের ব্যয়ভার, স্ত্রীর ব্যয়ভার ও সন্তানাদির ব্যয়ভারের কারণে দিন দিন হাস পেতে থাকে। এটাই হলো উভয় শ্রেণির মধ্যে প্রকৃত ইনছাফ ও নিরপেক্ষ বিচার। আপনার রব কখনোই তার বান্দাদের প্রতি অন্যায় করেন না, নিশ্চয় আল্লাহ মহা বিজ্ঞ, মহা প্রজ্ঞার অধিকারী। আর আল্লাহ যা জানেন তা তোমরা জান না। আল্লাহ তা“আলা বলেন: ৩ 5 ৩ এ বসি ক ০ ও এ এ ৩5 ৩৩০) (গা “পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল। কারণ আল্লাহ একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এ জন্য যে, তারা ভরণপোষণের ক্ষেত্রে স্বীয় অর্থ ব্যয় করে। [সূরা আন-নিসা ৪:৩৪] । আল্লাহ তাআলা বলেন: ০৫06 54৯81 ০৪ ৩ ৬8 ও 6 ১০৪১৪ এ 26 ঝ। 81) (5 2৫4 25 9 নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দিচ্ছেন আর অশ্লীল ও নিষিদ্ধ কাজ এবং সীমালঙ্ঘন করা থেকে নিষেধ করছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যাতে তোমরা স্মরণ রাখো”। [সুরা আন-নাহল, ১৬: ৯০]।

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।