কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৫ হত্যার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় এমন কোনো হত্যা। যেমন- অস্ত্র ছাড়া এবং তাৎক্ষণিক হত্যা না করে অন্যকোনো উপায়ে হত্যা করা (যেমন- গর্ত খুড়ে রাখা, সুচালো কোন কাষ্ঠখণ্ড বা বিদ্যুতায়িত কোনো বস্ত বা এই জাতীয় কোনো বস্ত সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির আশে পাশে রেখে দেওয়া), শিশুকে হত্যা করা, ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করা ও পাগল ব্যক্তিকে হত্যা করা। ইচ্ছাকৃত হত্যাকারী ওয়ারিছ হবে না। কারণ সে দ্রুত মীরাছের অংশীদার হতে চেয়েছে, আর যে ব্যক্তি কোনো বস্ত সংঘটিত হওয়ার সময় আসার আগেই তা ঘটানোর চেষ্টা করে, তাকে শাস্তি স্বরূপ উক্ত বন্ত থেকে বঞ্চিত করা হয়। আর যদি হত্যা অনিচ্ছাকৃতভাবে হয়, তাহলে এই ক্ষেত্রেও হত্যাকারীকে মীরাছ থেকে বঞ্চিত করা হবে হত্যার সমূহ পথ বন্ধ করার লক্ষ্যে, মানুষের জীবনের নিরাপত্তার লক্ষ্যে; যাতে করে মীরাছের প্রতি লালসা রক্ত প্রবাহ ও জীবন ধ্বংসের কারণ না হতে পারে। দ্বিতীয় অবস্থা: যখন হত্যাকারী নিজের আত্মরক্ষার তাগিদে অথবা কিছু প্রয়োগের লক্ষ্যে অথবা দণ্ডবিধি প্রয়োগের লক্ষ্যে বা এই জাতীয় কোনো বৈধ কারণে হত্যা করবে, তখন হত্যাকারী মীরাছ থেকে বঞ্চিত হবে না। ১৬ _ মহিলাদের মীরাছ মহিলাদের মীরাছের অবস্থা: ইসলাম নারীকে অনেক উচ্চ মর্াদায় আসীন করেছে। তাকে তার উপযুক্ত উত্তরাধিকার প্রদান করেছে, যেমনটি নিম্নে বর্ণনা করা হলো: ১. কখনো কখনো নারী পুরুষের সমান ভাগ পাবে। যেমন- বৈপিত্রেয় ভাই ও বৈপিত্রেয় বোনদের ক্ষেত্রে দেখা যায়, যখন তারা সকলে ওয়ারিছ হয়, তখন বৈপিত্রেয় ভাই ও বোন সমানভাগে অংশীদার হয়। ২. কখনো কখনো নারীর প্রাপ্য অংশ পুরুষের সমান বা তার চেয়ে কম হয়। যেমন- কোনো ব্যক্তি যদি পুরুষ সন্তান অথবা পুরুষ ও নারী সন্তান, মাতা

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।