কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৩ পিতার পরিচয় জানা নেই এমন ব্যক্তির মীরাছের বিধান: ব্যভিচারে জন্ম নেয়া পুত্র, “স্বামীর অভিযোগ মিথ্যা” মর্মে সাক্ষ্য প্রদানকারিনী নারীর গর্ভের এ সন্তান যাকে স্বামী কাঠগড়ায় দাঁড়িয়ে অবৈধ বলে স্বীকৃতি দিয়েছে আর স্ত্রী কাঠগড়ায় দাঁড়িয়ে যাকে বৈধ বলেছে, এই উভয় প্রকার সন্তানের সাথে তাদের পিতৃকুলের কারো উত্তরাধিকারিত্রের সম্পর্ক থাকবে না। কারণ এমন সন্তান ও তার পিতার মধ্যে কোনো প্রকার শারঈ সম্পর্ক তৈরি হয়নি; বরং তাদের সাথে উত্তরাধিকারিত্বের সম্পর্ক শুধুমাত্র তাদের মাতার ও মাতৃকুলের আত্মীয়দের সাথেই হবে। কারণ পিতৃকুলের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। ফলে এমন সন্তান তার পিতার মাধ্যমে ওয়ারিছ হতে পারবে না। তবে মাতার দিক থেকে তার বংশ ও সম্পর্ক প্রতিষ্ঠিত আছে। তাই সে তার মাতার সন্তান বলে বিবেচিত হবে। বিধায় ব্যভিচারে জন্ম নেওয়া সন্তান তার মাতার ও মাতৃকুলের আত্ত্রীয়দের ওয়ারিছ হবে। আর তার ওয়ারিছ হবে তার মাতা ও তার বৈপিত্রেয় ভাইগণ, “স্বামীর অভিযোগ মিথ্যা” মর্মে সাক্ষ্য প্রদানকারিনী নারীর সন্তানের বিধানও একই। ৩৫ ৩০১ _073 এ এ ৩৮ 5 2 ৩5 ই তে 2৯ ০ ৮৪ এপ ওল এসি এ 6 পক 5 ০6 ৩০ ৪৪৩ ০06 ০ ইবনু উমার _ রদিয়াল্লাহু আনহুমা - থেকে বর্ণিত, নাবী - ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম _ একবার এক ব্যক্তি ও তার স্ত্রীকে লি”আন করার আদেশ দিলেন, যেখানে উক্ত ব্যক্তি তার স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া সন্তানকে নিজের বলে স্বীকার করছিলেন না। তখন তিনি উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন, আর সন্তানের সম্পর্ক তার মাতার সঙ্গে জুড়ে দিলেন। |[মুত্তাফাকুন আলাইহি] [৪৫] ছুহীহ বুখারী হা/৫৩১৫, হাদীছটি ছৃহীহ বুখারীর শব্দেই হুবহু উদ্ধৃত করা হয়েছে, ছুহীহ মুসলিম হা/১৪৯৪।

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।