১০২ কোনো মুসলিম কোনো কাফেরের ওয়ারিছ হবে না। অনুরূপভাবে কোনো কাফেরও কোনো মুসলিমের ওয়ারিছ হতে পারবে না। কারণ উভয়ের ধর্ম ভিন্ন। তবে কাফেররা একে অপরের ওয়ারিছ হতে পারবে যদি তারা একই সন্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, অন্যথায় তারা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সদস্য হলে একে অপরের ওয়ারিছ হতে পারবে না। বিধায় ইয়াহুদীরা তাদের সম্প্রদায়ের আত্মীয়দের ওয়ারিছ হতে পারবে। খরিষ্টানরাও তাদের সম্প্রদায়ের আত্মীয়দের ওয়ারিছ হতে পারবে। এমনিভাবে অগিপূজকরাও তাদের সম্প্রদায়ের মধ্যে একে অপরের ওয়ারিছ হতে পারবে। অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তাদের নিজেদের মধ্যে একে অপরের ওয়ারিছ হতে পারবে। কিন্তু কোনো ইয়াহুদী ব্যক্তি কোনো খিষ্টান ব্যক্তির ওয়ারিছ হতে পারবে না। কারণ তাদের ধর্ম ভিন্ন। অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। উসামা ইবনে যায়েদ _ রছিয়াল্লাহু আনহুমা _ থেকে বর্ণিত, নাবী _ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম _ বলেছেন: ৫4290 9401 3 2৫0 22 ৬৮ ১৯ “মুসলিম কাফেরের ওয়ারিছ হবে না, কাফের মুসলিমের ওয়ারিছ হতে পারবে না”। [ুত্তাফাকুন আলাইহি] ই মুরতাদের (দীন পরিত্যাগকারী) মীরাছ: ইসলাম ধর্ম পরিত্যাগকারী ব্যক্তি অন্য কারো ওয়ারিছ হতে পারবে না, কোনো মুসলিম ব্যক্তিও তার ওয়ারিছ হতে পারবে না। সুতরাং মুরতাদ ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পদ মুসলিমদের রাষ্ত্রীয় কোষাগার বায়তুল মালে জমা হয়ে যাবে। [৪৪] ছহীহ বুখারী, হা/ ৬৭৬৪, ছুহীহ মুসলিম, হা/১৬১৪।
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।