কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০১ শেষের এই চারটি মাসআলায় তাদের মধ্যে কোনো উত্তরাধিকারিত্বের সম্পর্ক নেই। সুতরাং তাদের প্রত্যেকের সম্পত্তি শুধুমাত্র তাদের জীবিত ওয়ারিছদের জন্য, যারা তাদের সঙ্গে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য নয়। উদাহরণ: কোনো ব্যক্তির দুই ভাই ও মাতা গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করল। প্রথম ভাই একজন স্ত্রী, একজন কন্যা ও একজন পুত্রকে রেখে গেল। আর দ্বিতীয় ভাই একজন স্ত্রী ও একজন পুত্রকে রেখে গেল। আর মাতা একজন কন্যা, একজন পুত্রের কন্যা ও একজন চাচাকে রেখে গেল। তাহলে প্রত্যেকের সম্পদ শুধুমাত্র তাদের জীবিত ওয়ারিছদের মধ্যেই বণ্টন করা হবে। সুতরাং প্রথম মাসআলা গঠিত হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ ১, আর কন্যা ও পুত্র অবশিষ্ট সম্পত্তি পাবে আছাবা হিসেবে “পুরুষ নারীর দ্বিগুণ পাবে” এই নীতিতে। দ্বিতীয় মাসআলা গঠিত হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট ৭ ভাগ সম্পত্তি পাবে পুত্র আছাবা হিসেবে। আর তৃতীয় মাসআলা গঠিত হবে ৬ দ্বারা: কন্যা পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, আর পুত্রের কন্যা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ এক, আর অবশিষ্ট ২ ভাগ সম্পত্তি চাচা পাবে আছাবা হিসেবে। ১৪ _ অন্যান্য ধর্মানুসারীদের মীরাছ অন্যান্য ধর্মানুসারী সম্প্রদায়: কাফেররা বিভিন্ন সম্প্রদায় বিভক্ত: ইয়াহুদীরা এক সম্প্রদায়... খরিষ্টানরা ভিন্ন একটি সম্প্রদায়... অগ্নিপূজকরা ভিন্ন আরেকটি সম্প্রদায়... অন্যান্য সম্প্রদায়ের কাফেরদের অবস্থাও একই।

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।