কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

১০০ ১৩ _ পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণকারী ও এই জাতীয় অন্যান্য ব্যক্তির মীরাছ এই অধ্যায়ের উদ্দেশ্য হলো: এমন ব্যক্তিবর্গ, যারা একে অপরের ওয়ারিছ, যারা কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। যেমন- পানিতে নিমজ্জিত হওয়া অথবা আগুনে পুড়ে যাওয়া অথবা কোনো দালান বা এ জাতীয় কোনো কিছুর নিচে চাপা পড়ে ধ্বংস হওয়া অথবা যুদ্ধে নিহত হওয়া অথবা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া অথবা কোনো গাড়ি অথবা বিমান অথবা রেল ইত্যাদি যেকোনো দুর্ঘটনায় পতিত হওয়া। পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি ও এই ধরনের মানুষের মীরাছ: পানিতে নিমজ্জিত হয়ে ও দালান বা এ জাতীয় বন্তর নিচে চাপা পড়ে বিধবস্ত হয়ে মৃত্যুবরণকারীদের পাটটি অবস্থা: প্রথম অবস্থা: এমন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারীর ব্যাপারে নিশ্চিতভাবে জানতে পারা, তাহলে সে তার পূর্বসূরীর মীরাছ থেকে ভাগ পাবে। দ্বিতীয় অবস্থা: যদি জানা যায় যে, তারা সকলেই একত্রে একই সময় মৃত্যুবরণ করেছে, তাহলে তাদের মাঝে কোনো উত্তরাধিকারিত্রের সম্পর্ক থাকবে না। তৃতীয় অবস্থা: যদি তাদের মৃত্যুর অবস্থা সম্পর্কে জানা না যায়, তাহলেও তাদের মাঝে উত্তরাধিকারিত্বের কোনো সম্পর্ক থাকবে না। চতুর্থ অবস্থা: তাদের মৃত্যুর ব্যাপারে এ বিষয়ে নিশ্চিতভাবে জানা যায় যে, তাদের মৃত্যু ধারাবাহিকভাবেই হয়েছে, কিন্তু তাদের মধ্যে কে সর্বশেষে মৃত্যুবরণকারী, সে বিষয়টি নিশ্চিত নয়, তাহলে এই অবস্থাতেও তাদের মধ্যে কোনো উত্তরাধিকারিত্ের সম্পর্ক নেই। পঞ্চম অবস্থা: তাদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি সম্পর্কে নিশ্চিতভাবে জানা গিয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে তা আর স্মরণে নেই, তাহলে এই ক্ষেত্রেও তাদের মধ্যে উত্তরাধিকারিত্বের কোনো সম্পর্ক নেই।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।