কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ١١٣
📝 نص 📖 PDF

১. মীরাছের বিধি-বিধান “ইলমুল ফারায়েয* (১৮/১। ৮1০)-এর সংজ্ঞা: এটা এমন এক শাস্ত্র, যা দ্বারা কে ওয়ারিছ (উত্তরাধিকার) হবে আর কে ওয়ারিছ হবে না এবং প্রত্যেকটা ওয়ারিছ পরিত্যক্ত সম্পত্তির কতটুকু পাবে তার পরিমাণ জানা যায়। “ফারয'-এর পারিভাষিক সংজ্ঞা (651 এ ০১৪1): ফারয বলতে প্রত্যেক ওয়ারিছের (পরিত্যক্ত সম্পত্তির) নির্ধারিত অংশকে বুঝানো হয়ে থাকে। যেমন: অর্ধাংশ বা এক-চতুর্থাংশ ইত্যাদি। এই শাস্ত্রের বিষয়বস্তু (4৮৯): পরিত্যক্ত সম্পত্তি। অর্থাৎ মৃতব্যক্তির রেখে যাওয়া প্রত্যেকটি সম্পদ ও অধিকার হচ্ছে এই শাস্ত্রের আলোচ্য বিষয়। এইশাস্ত্রের ফলাফল (9১৫): অধিকার ও পাওনাসমূহ উপযুক্ত পাওনাদার তথা ওয়ারিছদের কাছে পৌঁছে দেওয়া। ইলমুল ফারায়েষের গুরুত্ব (০4//1 "1 2৮৯): “ইলমুল ফারায়েয অত্যধিক স্পর্শকাতর, অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অনেক নেকীপূর্ণ ও উপকারী বিদ্যা। আর এই শাস্ত্র অত্যধিক গুরুত্বপূর্ণ ও সকল মানুষের প্রয়োজনীয় হওয়ায় মহা মহীয়ান আল্লাহ নিজেই এই বণ্টনরীতির বিবরণ দেওয়ার দায়ভার গ্রহণ করেছেন। ফলে তিনি নিজেই বেশকিছু আয়াতে প্রত্যেক ওয়ারিছের নির্ধারিত অংশের বর্ণনা দিয়েছেন এবং এগুলোর বিশদ বিবরণ পেশ করেছেন। আর সম্পদ ও তা বণ্টন যেহেতু মানবীয় সকল লালসা ও আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু, তাছাড়া মীরাছ অধিকাংশ ক্ষেত্রেই নারী-পুরুষদের মাঝে, বড়- ছোটদের মাঝে এবং শক্তিশালী-দুর্বলদের মাঝে যৌথ মালিকানায় থাকে। ফলে এখানে যেন কোনো প্রকার যুলম, ব্যক্তিগত মতামত ও প্রবৃত্তির চাহিদা

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.