৮২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ ফুটে উঠছে: ‘আমাকে তোমাদের শাসনকর্তা বানানো হয়েছে অথচ আমি তোমাদের থেকে কোনো অংশেই উত্তম নই'। এমনিভাবে ওমর ইবনে আবদুল আজীজের কথায়ও ইমামের পরিচিতি এসেছে, তিনি বলেন: “আমিতো তোমাদেরই একজন; কিন্তু আল্লাহ আমার মাথায় তোমাদের থেকে বেশি বোঝা চাপিয়ে দিয়েছেন’ । * তাদের দৃষ্টিতে যেমনিভাবে ইমাম নিয়োগ দেওয়া যায় না তেমনিভাবে তাকে অপসারণ করারও কারো অধিকার নেই । কিন্তু আমাদের কাছে জনগণই ইমাম নির্বাচন করে থাকে তেমনিভাবে তারাই ইমামের অপসারণের অধিকার সংরক্ষণ করে থাকে। তাদের এ মূলনীতি আকিদা-বিশ্বাস ও শরিয়তের বিধান হিসেবে তাদের নিকট স্বীকৃত ও সমাদৃত । কিন্তু ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর ওপর এ গুণ প্রযোজ্য হবে কি-না, তারা নিষ্পাপ ইমামের সারিতে গণ্য হবে কি-না, অন্যথায় নিষ্পাপ ইমামের এ ব্যাপারটি বিগত বার যুগে ছাদশতম ইমাম অতিবাহিত হয়ে যাওয়ার পর ইতিহাসের একটি গতিহীন বিষয় হিসেবে বিবেচিত হবে কি-না, যার দ্বারা অনেক পূর্বেই রুদ্ধ হয়ে গেছে? এ ব্যাপারে ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর বক্তব্য কি, তাদের সংবিধান কি বলে আর তাদের বাস্তবতাই বা কোন দিকে ইঙ্গিত করে থাকে? খোমেনী কি ওই সারির ইমাম নয় যাদের ব্যক্তিসত্তা ও কার্যক্রমকে নিষ্ছলুষ ও নিষ্পাপ হিসেবে গণ্য করা হয়? এ সকল প্রশ্নাবলীর উত্তর দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ব্যক্তিতৃদের সাথে মিলিত হয়েছেন এবং সেখানকার পরিবেশ-পরিস্থিতি অধ্যয়ন করেছেন সেক্যুলারিজমদের তল্লিবাহকদের প্রচার-প্রপাগান্ডা ও মিথ্যাচারের জবাবে তিনি উল্লেখিত প্রশ্নাবলীর উত্তর সম্বলিত “ঈশ্বরতান্ত্রিক শাসনের মিথ্যাচার” শীর্ষক গ্রন্থ রচনা করেন। তিনি বলেন: তারা (সেক্যুলাররা) সর্বদা ইসলামি রাষ্ট্রের নমুনা হিসেবে আমাদেরকে ইরানের বিপ্রবের অভিজ্ঞতার দোহাই দিয়ে বুঝাতে চায় যে, সেখানে যা চলছে তাই হচ্ছে ঈশ্বরতান্ত্রিক শাসনের অন্তর্ভুক্ত যা কতিপয় ধর্মীয় ব্যক্তিত কর্তৃক পরিচালিত হয়ে থাকে। কিন্তু পর্যালোচনার মাধ্যমে আমরা দেখতে পাব যে তা দু'দিক থেকে নির্বুদ্ধিতা ও বাড়াবাড়ি মুক্ত নয়: www.pathagar.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।