ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৮১ স্থান নেই। মুসলমানদের ইতিহাসে কার্যত এ জাতীয় রাষ্ট্রের কোনো অস্তিত খুঁজে পাওয়া যায় না। ইরানী বিপ্লবের অভিজ্ঞতা এ জাতীয় লোকেরা যে সকল এঁতিহাসিক ঘটনাবলী নিয়ে হস্টগোলে লিপ্ত (যদিও তা দুঁশব্দের অতিরিক্ত হবে না যা বিভিন্ন উপলক্ষে বলা হয়ে থাকে এবং মুসলিম জাতির চৌদ্দশত বছরের ইতিহাসে অনুসন্ধান করে এর থেকে অতিরিক্ত কিছু বের করা সম্ভব হয়নি) তা এড়িয়ে গিয়ে আমরা যদি বর্তমানের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখি তারা তাদের দাবির পক্ষে দলিল-প্রমাণ হিসেবে ইরানের বিপ্লবের অভিজ্ঞতা এবং তাদের ভাষায় সেখানকার ‘আয়াত’ অথবা “মালালি'র শাসন ব্যতীত অন্য কিছু খুঁজে পায়নি। ইনসাফের সাথে কেউ অধ্যয়ন করলে বুঝতে পারবে যে ইরানের পরিস্থিতিকে এখানে দলিল-প্রমাণ হিসেবে উপস্থাপন করা কতিপয় দিক থেকে সঠিক নয়: * ইরানের শাসনব্যবস্থা শিয়া মাজহাবের ভিত্তিতেই প্রতিষ্ঠিত বা আহলে সুন্নাহ তথা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মাজহাবের সাথে রীতিমতো সাংঘর্ষিক। শাসনব্যবস্থায়, আকিদা-বিশ্বাসে ও জীবন-জগত পরিচালনার বিধি-বিধানে শিয়া মাজহাবের গতিপথ ইসলামের সাধারণ চিন্তাধারা থেকে সম্পূর্ণ ভিন্নতর । উভয়ের মাঝে বৈপরীত্যের বিষয়টি সুস্পষ্ট । ৬ ইমামাতের বিষয়টি তাদের নিকট আকিদা-বিশ্বাস ও মৌলিক বিধি-বিধানের অন্তর্ভুক্ত, কিন্তু আহলে সুন্নাতের নিকট তা আকিদা-বিশ্বাস নয়; বরং আমলী বিধি-বিধান ও যৌগিক বিষয়ের অন্তর্ভুক্ত । ৬ ইমামতের মূল তাদের কাছে শরিয়াহভিত্তিক এবং আমাদের কাছে এর মূল হচ্ছে মনোনয়ন বা নির্বাচন। * তাদের দৃষ্টিতে ইমাম নিষ্পাপ ও নিষ্ধলুষ: কিন্তু আমাদের কাছে ইমাম মানুষেরই একজন, তার থেকে ভুল-সঠিক উভয়টি সংঘটিত হওয়া স্বাভাবিক। সে যেমন সঠিক কাজ করতে পারে তেমনিভাবে ভুলও করতে পারে। * তাদের কাছে ইমাম এমন মর্যাদায় পৌছতে সক্ষম হয় সেখানে কোনো নৈকট্যবান ফেরেশতা অথবা আল্লাহর প্রেরিত নবিরাও পৌছাতে সক্ষম হয় না। কিন্ত আমাদের কাছে ইমামের পরিচিতি হচ্ছে যা সিদ্দীকে আকবরের কথায় www.pathagar.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।