তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৭৯ ছাড়া কোনো উপাস্য নেই, তোমাকে অবশ্যই তা সেনাপতিকে দিতে হবে । সেওয়ার লিখলেন: “আল্লাহর শপথ! যিনি ছাড়া কোনো উপাস্য নেই, সুস্পষ্ট দলিল- প্রমাণ ব্যতীত আমি তা ব্যবসায়ীর মালিকানা নিয়ে আসতে পারব না’ । মানসুর উক্ত বার্তা পাওয়ার পর বললেন: “আল্লাহর শপথ! আমিতো আদল-ইনসাফে পৃথিবী পরিপূর্ণ করে দিয়েছি, অথচ আমার বিচারপতিরা আমাকে ন্যায়-ইনসাফ শেখাতে চায়!’ ইবনে আসাকির তীর গ্রন্থে নামীর মাদানী থেকে বর্ণনা করতে গিয়ে বলেন: একদা মানসুর মহীনায় এলেন। মুহাম্মদ ইবনে ইমরান আত্ তালাহী তখন মদ্বীনার বিচারপতি ছিলেন এবং আমি তার কাতেব ছিলাম। উটের মালিকরা মানসুরের বিরুদ্ধে কাজীর দরবারে অভিযোগ নিয়ে এলে তিনি আমাকে পত্র লিখে মানসুরকে ডেকে পাঠাতে এবং বাদীদের প্রতি ইনসাফ করতে নির্দেশ দিলেন। আমি এ কাজ থেকে তার কাছে রুখসত আরজ করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। অতঃপর আমি পত্র লিখে সীলমোহর দিয়ে তা শেষ করার পর তিনি বললেন: তুমিই এটি নিয়ে মানসুরের কাছে যাবে । আমি তা নিয়ে রাবী'র কাছে গেলে তিনি তা নিয়ে মানসুরের কাছে বেরিয়ে এসে জনগণের উদ্দেশ্যে বললেন: আমিরুল মুমেনিন তোমাদের কাছে জানাতে চাচ্ছেন যে, আমাকে কাজির দরবারে ডাকা হয়েছে, তোমাদের কেউ আমার পক্ষ নিয়ে দাড়াবে না। অতঃপর তিনি এবং রাবী’ কাজির দরবারে আগমন করলেন। কাজি তার সম্মানার্থে দাড়ালেন না; বরং চাদরমুড়ি দিয়ে অভ্যাসমতো বসে থাকলেন। অতঃপর কাজি বাদীপক্ষকে আহ্বান করলে তারা তাদের দাবি পেশ করল। অতঃপর কাজি খলিফা মানসুরের বিরুদ্ধে তাদের পক্ষেই রায় দিলেন। বিচারকার্য শেষ হওয়ার পর মানসুর কৃজীকে বললেন: আল্লাহ তোমার ন্যায়- ইনসাফ ও ধর্মভীরচ্তার জন্য তোমাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন! আমি পুরস্কার হিসেবে তোমার জন্য দশ হাজার স্বর্ণমুদ্রা বরাদ্দ দিলাম । আবদুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনউম আল আফরীকি বলেন: খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পূর্বে আবু জাফর মানসুর এবং আমি একসাথে পড়াশোনা করতাম। একদিন সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল এবং আমার জন্য খাবার নিয়ে এল যেখানে গোশ্ত ছিল না। তখন সে দাসীকে বলল: ঘরে মিষ্টি জাতীয় কিছু নেই? দাসী উত্তর দিল- নেই । সে পুনরায় জিজ্ঞেস করল: খেজুর আছে কি-না? দাসী পূর্বের ন্যায় নেতিবাচক উত্তর দিলে সে চিত হয়ে শুয়ে পড়ল এবং তেলাওয়াত করতে লাগল: “শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদেরকে খলিফা করবেন; তারপর তোমরা কেমন কাজ করো তা তিনি দেখবেন” (সুরা আরফ, ৭: ১২৯)। খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর একদা www.pathagar.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।