ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ গ্ন্থকে ফিক্হী বিধি-বিধানের ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে কিভাবে গ্রহণ করা যেতে পারে? তর্কের খাতিরে একে মানসুরের বক্তব্য মেনে নিলেও (যদিও কোনো গবেষণা বা স্টাডির মাধ্যমে এমনটা প্রমাণিত হয়নি) সেটা তার নিজস্ব বক্তব্য বৈ অন্য কিছু নয়! এখান থেকে কোনো বিধি-বিধান বা দিকনির্দেশনা নেওয়ার মতো কিছু নেই। আমরা তো মানসুরের সুন্নাত তথা তার রীতি-নীতি অনুসরণ করতে হিসেবে গৃহীত হতে পারে না । সুতরাং তার কথা প্রত্যাখ্যাত। আমরা উপর্যুক্ত কথার বাহ্যিক অর্থ গ্রহণ করতে পারি না অথবা এর নেতিবাচক ভাবটুকু নিতে পারি না; কারণ প্রকৃত সত্য হচ্ছে তার এ বক্তব্য ব্যাখ্যাসাপেক্ষ। এর কথার উদ্দেশ্য হচ্ছে: তিনি (শাসক) পৃথিবীতে আল্লাহর শরিয়তেরই প্রতিনিধিত্ব করবেন এবং তার সৃষ্টির মাঝে তার বিধি-বিধানই বাস্তবায়ন করবেন। তিনি (শাসক) খোদা হয়ে মানুষের ওপর শাসন করবেন অথবা শাসনকার্য পরিচালনার জন্য তার কাছে খোদায়ী লাইসেন্স রয়েছে, এমনটি ভাবার এখানে কোন সুযোগ নেই। মানসুরের শাসন কিভাবে ঈশ্বরতান্ত্রিক শাসন হতে পারে, অথচ আমরা দেখি মুসলমানদের অনেকেই তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, আদেশ-নিষেধ করেছেন; এর জবাবে আমি নিস্পাপ ও যাবতীয় ভুল-ত্রুটি থেকে নিষ্কলুষ, আমার সাথে খোদায়ী লাইসেন্স রয়েছে এ জাতীয় কথা তিনি তাদেরকে কখনো বলেননি? বরং আমরা দেখি তার বিচারপতিদের মধ্যে এমন বিচারকও ছিল যে তার আদেশ অমান্য করে যা সত্য বলে মনে করেছে তাই ফায়সালা দিয়েছে; অথচ মানসুর উক্ত বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি । ইবনে আসার্কির তার ইতিহাস গ্রন্থে আবদুল্লাহ ইবনে সালেহ থেকে বর্ণনা করতে গিয়ে বলেন: মানসুর একদা বসরার কাজী সেওয়ার ইবনে আবদুল্লাহ কাছে লিখিত বার্তা পাঠালেন: “তোমার দরবারে জনৈক সেনাপতি এবং জনৈক ব্যবসায়ীর মাঝে জমি নিয়ে যে মামলা চলছে তুমি তা সেনাপতির নামে দিয়ে দাও'। তখন সেওয়ার তার কাছে জবাবে লিখলেন: “আমার কাছে দলিল-প্রমাণ যা এসেছে তা দেখে মনে হচ্ছে উক্ত জমি ব্যবসায়ীর হবে; কোনো দলিল-প্রমাণ ব্যতীত আমি তা তার মালিকানা নিয়ে আসতে পারি না'। মানসুর আবার লিখলেন: “আল্লাহর শপথ! যিনি »* ইসলামে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, পৃষ্ঠা : ১৯০, দ্বিতীয় সংস্করণ, মানশাআতুল মায়ারেফ, আলেকজান্দ্রিয়া ৷ www.pathagar.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।