তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৭৭ মু'তাধিলা সম্প্রদায় এবং তাদের নামকরণের বিষয়ে যে কথা বলা হয়েছে, তা হচ্ছে ভিত্তিহীন এবং অযৌক্তিক দাবি যার কোনো দলিল- প্রমাণ নেই এবং আধুনিক ও প্রাচীন এতিহাসিক থেকে শুরু করে ইবনে হায্ম, শাহ্রাস্তানী, বাগদাদী, “ফজরুল ইসলাম ও দুহাল ইসলাম” দল ও মতবাদ সম্পর্কে লিখেছেন ও বলেছেন তাদের কেউই লেখকের উল্লিখিত দাবির সাথে একাত্মতা পোষণ-করেননি। দুঃখের বিষয় হচ্ছে খলিফা মা*মুন, মু'তাসিম ও ওয়াসেক প্রমুখের যুগে 'মু'তাধিলাদের যখন শাসন ক্ষমতা ও দাপট ছিল, তখন তারা জেল- জুলুম ও অত্যাচার-নিপীড়নের মাধ্যমে বিরোধী শক্তির কণ্ঠ রুদ্ধ করে দিয়েছিল। “খালকুল কুরআন” সংক্রান্ত বিষয়ে তাদের বাড়াবাড়ির কথা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকে। প্রখ্যাত মুহাদ্দিস ও. বিশিষ্ট ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলের ওপর জুলুম-অত্যাচারের যে রেকর্ড গড়তে তারা সক্ষম হয়েছে ইতিহাসে তা কখনো ম্লান হওয়ার মতো নয় । : হজরত উসমানের রা. বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তারা মূলত সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিল না, তারা ছিল না নীতি নির্ধারক অথবা . চিন্তাশীল কোনো ব্যক্তিতৃ; বরং তারা ছিল ওই সকল ব্যক্তি যাদেরকে করেছেন। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও আত্মপূজারি দুশমনদের একটি গ্রুপ এদেরকে তাদের হীন স্বার্থ আদায়ের লক্ষ্যে অপব্যবহার করেছে। এরা মূলত ওই সকল লোকদের গুটিস্বরূপ ছিল যারা পরবর্তীতে এ দাবি করেছিল যে, শাসন ক্ষমতা ইসলামের সাধারণ নিয়ম থেকে বিচ্যুত হয়ে বিশেষ এক বংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা তারা ঈশ্বরতান্ত্রিক শাসনকার্য পরিচালনার নিমিত্তে বংশানুক্রমে অর্জন করতে থাকবে। মানসুরের বক্তব্য মানসুরের উপর্যুক্ত বক্তব্য উক্ত লেখক “আল ইসলাম ও উসুলুল হুকমণ গ্রন্থ থেকে সংগ্রহ করেছেন যার পাদটিকায় বলা হয়েছে যে, তা ইবনে আবদে রাব্বিহি আল আনদালুসি রচিত “আল আকদুল ফরীদ ফিল আদব” শীর্ষক গ্রন্থ থেকে চয়ন রুরা হয়েছে। ড. আবদুল হামিদ মুতাওয়ালী প্রমুখ বলেছেন যে, আরবি সাহিত্যের একটি www.pathagar.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।