৭৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ পর্যালোচনা করবে এবং কোনো বক্রতা দেখলে সোজা করে দেবে। শুধু তাই নয় প্রয়োজনে তাকে অপসারণ করবে যদি এমতাবস্থায় এর থেকেও বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। যদি তার থেকে সুস্পষ্ট ও প্রকাশ্য কোনো কুফরি কাজ পাওয়া যায় তাহলে তার প্রতিরোধ করা উম্মতের ওপর আবশ্যক ৷ এটি সংখ্যালঘুদের মত নয়, যেমনিভাবে লেখক ধারণা করেছেন; বরং উম্মতের সংখ্যাগরিষ্ঠ চিন্তাবিদ এই মত পোষণ করে থাকে । এমনকি আলী আবদুর রাজ্জাকও তান্তিকভাবে এ কথার স্বীকৃত দিতে বাধ্য হয়েছেন যে, মুসলমানদের খেলাফত মূলত তাদের মধ্যকার নীতি-নির্ধারক গোষ্ঠীর মনোনয়ন বা নির্বাচনের ওপরই নির্ভরশীল । যেহেতু নেতৃত্ব হচ্ছে এমন এক বন্ধন যা আদল-ইনসাফের মাপকাঠিতে নির্বাচিত ইমামের জন্য নীতি-নির্ধারক গোষ্ঠী কর্তৃক জনগণ থেকে আনুগত্যের শপথ নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়’ ।১ দ্বিতীয়ত: লেখক সৃষ্টিজগতের সকল কিছুর অধিপতি হিসেবে আল্লাহর দিকে বান্দার কার্যক্রমকে সম্পর্কযুক্ত করা এবং নিজের কৃতকর্মের জন্য বান্দার জবাবদিহিতা- এ উভয়ের মাঝে লজ্জাজনক সংমিশ্রণ ঘটিয়ে ফেলছেন । আল কুরআনের ভাষায়: “বলো, তুমি (আল্লাহ) যাকে ইচ্ছা রষ্ট্রক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্চিত ও হেয় করো” ।% এটা হচ্ছে আহলে সুন্নাহ ও অধিকাংশ মুসলিমের অভিমত । আল্লাহর ইচ্ছায়ই সবকিছু হয়ে থাকে । (অবশ্য মু'তাযিলা সম্প্রদায় এর বিপরীর মত লালন করে থাকে ।) আহলে সুন্নাহর মতামত হচ্ছে যে, আল্লাহর ইচ্ছা ও তার নির্ধারিত ভাগ্য মানুষের জবাবদিহিতাকে রহিত করে না। তাইতো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান আবশ্যক করা হয়েছে, দণ্ডবিধি প্রণয়ন করা হয়েছে, পুরস্কার ও শাস্তির বিধান জারি করা হয়েছে এবং জান্নাত-জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে। ১৪ আলী আবদুর রাজ্জাক রচিত “আল ইসলাম ও উসুলুল হুক্ম”, পৃষ্ঠা : ২৪। ১৫ সুরা আল ইমরান : ২৬। www.pathagar.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।