ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৭৫ আনসার-মুহাজিরদের সূর্যসস্তানরা এবং দুঃসাহসিক সাহাবিদের একটি দল তার দরজায় তখন প্রস্তুত ছিল। হজরত হাছান ও হুসাইন এবং আবদুল্লাহ ইবনে ওমর রা. প্রমুখ বিশিষ্ট সাহাবিগণ তার পার্শ্বে দাড়াতে এবং তাকে হেফাজত করতে এগিয়ে এসেছিলেন; কিন্তু তিনি তাদের বললেন; এসবের কোনো প্রয়োজন নেই এবং তিনি মুসলমানদের বিরুদ্ধে তরবারি কোষমুক্ত করতে নিষেধ করলেন। এরপর তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করলেন এবং কুরআন পড়তে থাকলেন । অবশেষে সহযোগিতা করল! এই মহান শহীদ খলিফা উল্লেখিত বক্তব্যের কি এ অর্থ করা যায় যে, তিনি এর মাধ্যমে খোদায়ী অধিকার সংরক্ষণের মধ্য দিয়ে মানুষের ওপর তীর কর্তৃতৃ ধরে আকড়ে ধরে থাকবে, অতঃপর সন্তষ্টি চিন্তে শাহাদাতের নজরানা হিসেবে নিজেকে পেশ করবে, মনুষ্য বিবেকের নিকট এ কি গ্রহণযোগ্য হতে পারে?! ড. ফারজ ফাওদাহ বলেন: হজরত উসমানের এ কথাটিই মূলত ঘুরে ফিরে ইসলামের সকল রাজনৈতিক চিন্তাধারার সূচনা করেছিল। সংখ্যাগরিষ্ঠ পণ্ডিতরা হজরত উসমানের রা. মতামত গ্রহণ করে এ সিদ্ধান্ত নেন যে, আল্লাহ তায়ালা মূলত মানুষকে খেলাফত দিয়ে থাকেন। তাই আল্লাহ প্রদত্ত মর্যাদা থেকে খলিফাকে অপসারণের অধিকার প্রজাতন্ত্রের নাগালের বাইরে । এর বিপরীতে সংখ্যালঘু একটি গোষ্ঠি মনে করে জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। তারাই ক্ষতমায় বসাবে আবার তারাই অপাসারণ করবে। এ মত পরবর্তীতে “মু"তাযিলা' চিন্তাধারার অনুসারীরা গ্রহণ করে। সম্ভবত: সংখ্যাগরিষ্ঠের বিপরীতে এ চিন্তাধারা পোষণ করার কারণেই তাদেরকে এ নামে নামকরণ করা হয়েছে। ইসলাম, ইসলামের ইতিহাস এবং এর বুদ্ধিবৃত্তিক ও চিন্তাশীল নেতৃত্ব সম্পর্কে অজ্ঞ ব্যক্তিই একমাত্র একথা বলতে পারে অথবা এর সম্পর্কে ক্রুটিপূর্ণ জ্ঞানের অধিকারী ও আত্মপৃজারি ব্যক্তিরাই এমনটি ভাবতে পারে। প্রকৃতপক্ষে কতিপয় দিক থেকে এ চিন্তাধারা প্রত্যাখ্যানযোগ্য: প্রথমত: মুসলিম জাতির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী- আহলে সুন্নাহর মতামত হচ্ছে : “উম্মতের অধিকার হচ্ছে- জনগণের প্রতিনিধিতে তারা তাদের ইমাম * “আল আহরাম' পত্রিকায় ফাহমী হুয়াইদী লিখিত ‘খোদায়ী শাসনের নামে মিথ্যাচার" শীর্ষক প্রবন্ধ থেকে সংগৃহীত। www.pathagar.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।