ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্ত ও প্রয়োগ অসীয়ত করতে গিয়ে তাকে বলেছিলেন: “মনে হয় আল্লাহ তোমাকে একটি জামা পরাবেন, কেউ যদি তোমার থেকে তা খুলে ফেলতে চায় তুমি তা খুলবে না’ (তিনবার বলেছেন)।৯ মূলত রসুলের সা. অসীয়ত বাস্তবায়ন করতে গিয়ে তিনি এ অবস্থান নিয়েছিলেন। উপর্যুক্ত অসীয়তের ব্যাপারটি যদি সঠিক না হয় (কেউ কেউ মনে করেন) তাহলে তাঁর বক্তব্যের অর্থ হচ্ছে যে, বিদ্রোহী ও হঠকারীদের হাতের থেলনা হিসেবে খেলাফতকে আমি ছেড়ে দিতে পারি না, গোপন একটি শক্তি যার কলকাঠি নাড়ছে এবং কতিপয় মানুষের অজান্তেই তাদের আবেগের অপব্যবহার করে চলছে। এতে কোন সন্দেহ নেই যে, যারা খেলাফত থেকে তার পদত্যাগ দাবী করেছিল তাদের কেউ নীতি-নির্ধারক ও বুদ্ধিজীবি পর্যায়ের ছিল না; যারা সাধারণত রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তত্তাধান করার যোগ্যতা রাখে খলিফা ইচ্ছে করলে হয়তো তাদের হাতে খেলাফতের দায়িতু সোপর্দ করে খেলাফত থেকে সরে দাড়াতে পারতেন। ইমাম তাবারী ও ইবনে কাসীর প্রমুখ বলেন: উম্মতে মুহাম্মদীকে পরস্পরে লড়াইয়ে লিপ্ত হওয়ার সুযোগ করে দিয়ে এবং মুখ-নির্বোধদের হাতে খেলাফতের দায়িতৃ অর্পণ করে যাবতীয় বিশৃঙ্খলা ও ফেতনা-ফাসাদের দ্বার উন্মুক্ত করে দিয়ে হজরত উসমান রা. খেলাফতের জামা খুলে ফেলতে রাজি হননি ।১২ নিরীহ মাজলুম খলিফা হজরত উসমান ইবনে আফ্ফান রা., তার বাইয়াত সম্পর্কে বলছিলেন, “তিনি জানতেন যারা তার হাতে আনুগত্যের শপথ নিয়েছিল তারা তাদের শপথ থেকে বেরিয়ে আসেনি । তিনি জানতেন যে, যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করে তার পদত্যাগি দাবি করছে তারা বিদ্রোহী ও হঠকারী সম্প্রদায়ের কতিপয় ব্যক্তি মাত্র। তিনি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে কিভাবে মুষ্টিমেয় লোকের এ ফেতনা পুরো উম্মতের অস্তিতের জন্য হুমকি হয়ে পড়ছে? তাইতো তিনি তাদের দাবির প্রতি সাড়া দিয়ে খেলাফত থেকে সরে দাড়াতে অস্বীকার করেন এবং প্রয়োজনে নিজের জীবন কুরবানী দিতে প্রস্তুত হয়ে যান। তিনি পারতেন তার সমর্থকদের সাথে নিয়ে বিদ্রোহীদের দমন করতে; কিন্তু তিনি তা করতে যাননি । ১৯ ইমাম আহমদ ও তিরমিযী বর্ণিত হাদিস এবং একে হাসান বলা হয়েছে। ইবনে মাযাহ হযরত নো'মান ইবনে বশীর হযরত আয়েশা রা: থেকে বর্ণনা করেন। দেখুন : ইবনে কাসীর প্রণীত আল বিদায়া ওয়ান নিহায়াহ, ১৭/১৮০, ১৮১, ২০৮ - মাকতাবাতুল মাআরেফ, বৈরুত থেকে মুদ্রিত । ১ আল বিদায়া ওয়ান নিহায়াহ - প্রাগুক্ত ৷ www.pathagar.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।