ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৭৩ কিতাবদের রমণী: বিবাহ করা অপছন্দ করেছিলেন যাতে মানুষ তাদেরকে অনুসরণ নাকরে এবং মুসলিম রমণীদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয় । উত্তাদ সাইয়্যেদ আবুল আ'লা যিনি ‘হাকেমিয়্যাত’ এর প্রবক্তা ছিলেন এবং এ ব্যাপারে বেশ গুরুত্বারোপ করেছেন, তিনি মানুষের জন্য কিয়াস, ইসতেহসান, ইজতেহাদ ইত্যাদির সাহায্যে শরিয়তের ভাষ্যের উপযুক্ত ব্যাখ্যা-বিশ্লেষণ করে শরিয়তের অকাট্য বিধি-বিধান, প্রতিষ্ঠিত হুকুম-আহকাম ও সুনির্দিষ্ট দর্ডবিধি বৈধতা ও স্বীকৃতি দিয়েছেন।** হজরত উসমানের রা. বক্তব্য হজরত উসমান রা. একদিনের জন্যও দাবি করেননি যে, তিনি ঈশ্বরতান্ত্রিক শাসনকাৰ্য পরিচালনা করেছেন। প্রকৃত বাস্তবতা হচ্ছে: তিনি মুসলমানদের থেকে বাইয়াত গ্রহণ করেছেন এ মর্মে যে- তিনি আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ মোতাবেক শাসনকার্য পরিচালনা করবেন এবং তার অগ্রজ দু'খলিফার দেখানো পথই হবে তার চলার পথ । তার জীবন চরিত্রে অথবা তার কোনো কথায় এমন কিছু পাওয়া যায় না যা থেকে এ দাবি করা যায় যে, তিনি আসমানের দোহাই দিয়ে পৃথিবীতে শাসন করেছেন; বরং তিনি বলেছেন: “আমার এবং তোমাদের বিষয়াবলী একই উৎস থেকে উৎসারিত’ । যখন বিদ্রোহী ও হঠকারীদের একটি গোষ্ঠি তার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং রাষ্ট্র পরিচালনায় তার কতিপয় নীতি মেনে নিতে অস্বীকার করে (ইসলামের দুশমনরা যা ফলাও করে প্রচার করেছিল এবং মুসলমানদের একটি দল তাদের প্রতারনার শিকার হয়ে তা বাস্তব বলে গ্রহণ করেছিল), তিনি তাদের বলেননি যে, শাসনকার্ষে আমার পথ নেই; বরং গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত ভাষায় তিনি আত্মপক্ষ সমর্থনপূর্বক তার যাবতীয় কাযকর্মের যৌক্তিকতা প্রদর্শন করেন। তার বক্তব্য ছিল: “এটি এমন একটি জামা যা আল্লাহ রাব্বুল আলামীন আমাকে পরিয়েছেন, আমি তা খুলব না বা খুলতে পারি না'। এ ব্যাপারে বলা হয়ে থাকে যে: তিনি. এ কথা বলেছেন কারণ রসুল সা. আল্লাহ প্রদত্ত ভবিষ্যতবাণীর আলোকে ১ দেখুন : ইসলামের রাজনৈতিক, শাসনতান্ত্রিক ও সাংবিধানিক নিয়ম-নীতি সংক্রাম্ড় রচনা সমগ্র। পৃষ্ঠা : ১৭১ এবং তৎপরবর্তী আলোচনা । www.pathagar.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।