৭২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ এ ছাড়া অন্যান্য বিষয়ে শেরিয়াহ বর্ণিত মূলনীতির আলোকে) প্রয়োজনীয় বিধি- বিধান প্রণয়ন করার সুযোগ মুসলমানদের রয়েছে । আর তা হবে ওই সকল বিষয়ে যেখানে শরিয়তের সুস্পষ্ট কোনো বিধান বা ভাষ্য (কুরআন হাদিস) পাওয়া যায় না এবং যেখানে শরিয়াহ নীরব রয়েছে। হাদিসে বলা হয়েছে: “যে সকল বিষয়ের ব্যাপারে শরিয়াহ নীরব রয়েছে অর্থাৎ সুস্পষ্ট কোনো বিধান দেয়নি তা শরিয়াহ কর্তৃক অনুমোদিত ও ক্ষমার উপযুক্ত'।” মানবজীবনের বিশাল একটি. অংশ জুড়ে রয়েছে এ জাতীয় বিধান যেখানে শরিয়াহ নীরব ভূমিকা পালন করেছে, যা মূলত শরিয়াহ কর্তৃক অনুমোদিত ও গৃহীত। যেমন: শুরার বিধান, ইসলামি শরিয়াহ এর মূলনীতি ও সাধারণ নিয়ম-নীতি বর্ণনা করে বিস্তারিত খুঁটিনাটি দিকগুলো মানুষের জন্য ছেড়ে দিয়েছে। সুতরাং মুসলমানরা তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনসহ জীবনের বিশাল এক ময়দানে নিজেদের প্রয়োজনমতো বিধি-বিধান প্রণয়ন করতে সক্ষম । এ ক্ষেত্রে তাদের শুধুমাত্র ইসলামি শরিয়তের লক্ষ্য-উদ্দেশ্য ও মৌলিক নিয়ম-নীতির আওতাভুক্ত থাকার বাধ্যবাধকতা থাকবে। জীবনের সকল ক্ষেত্রে যাবতীয় দুষ্টের দমন ও শিষ্টের লালনসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধনের প্রতি লক্ষ্য রাখতে হবে। বর্তমান প্রচলিত জেনারেল আইনের অনেক খুঁটিনাটি নিয়ম-কানুন ইসলামের মৌলিক নিয়ম-নীতির সাথে সাংঘর্ষিক নয়। এমনকি অনেক ক্ষেত্রে ইসলামের খুঁটিনাটি বিস্তারিত বিধি-বিধানের সাথেও এর মিল খুঁজে পাওয়া যায়। কারণ এ ক্ষেত্রেও দুষ্টের দমন ও শিষ্টের লালন এবং জনগণের সার্বিক কল্যাণের প্রতিই লক্ষ্য রাখা হয়। যেমন: জল, স্থল ও বিমানপথ ইত্যাদির পরিবহন নীতি, শ্রমিক ও শ্রমনীতি, কৃষি ও স্বাস্থ্যনীতি ইত্যাদি যা ইসলামি রাষ্ট্রনীতির ন্যায় বিশাল এক জগতের অন্তর্ভুক্ত ।৯ এমনিভাবে সার্বিক কল্যাণের প্রতি লক্ষ্য রেখে শরিয়াহ স্বীকৃত বৈধ বিষয়াবলীও অনেক সময় স্থান-কাল-পাত্রভেদে শর্তযুক্ত বা সীমিত পরিধিভুক্ত করে দেওয়া যায়। যেমন: হজরত ওমর রা. কোনো কোনো দিবসগুলোতে পশু জবাই করতে বারণ * হাকেম হজরত আবু দারদা রা. থেকে. বর্ণনা করেন এবং বিশুদ্ধ বলেছেন। ইমাম যাহাবীও তারা সাথে একমত্য পোষণ করেছেন। ৯ দেখুন : আমাদের রচিত : “সর্বযুগের ও সর্বকালের উপযুক্ত ইসলামি জীবনব্যবস্থা” শীর্ষক গ্রন্থ । এ গ্রন্থটি ইসলামি শরিয়তের বাস্তবায়ন, নামে বাংলায় অনুবাদ হয়েছে। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।