ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৭১ ঈম্বরতান্ত্িক রাষ্ট্র বলার ব্যাপারে আমাদের আরো সচেতন ও সংযমী হওয়া প্রয়োজন। যেহেতু ইতিহাসে আরো অনেক ঈশ্বরতান্ত্রিক রাষ্ট্রের অস্তিতু পাওয়া যায়, তাই এগুলোর সাথে নামকরণের সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে উভয়ের মাঝে অভিন্নতা খুঁজে বেড়ানোর সমূহ সম্ভাবনা বিরাজমান; যদিও সাইয়্যেদ আবুল আ'লা এধরনের সম্ভাবনাকে সুস্পষ্টভাবে পুরোপুরি নাকচ করে দিয়েছেন । শাসন-কর্তৃতব বলতে সুপ্রিম কমান্ডই উদ্দেশ্য ৩. তৃতীয়ত : আইন প্রণয়নের কর্তৃত্ব হচ্ছে নিরদ্ধুশ ও সুপ্রিম, যা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে এবং যেখানে তার স্থলে অন্য কাউকে নিযুক্ত করার কোনো সুযোগ নেই। কোনো কিছু দিয়ে এ কর্তৃতৃকে শর্তযুক্ত ও সীমিত করা যাবে না। এটি একতৃবাদ ও তাওহিদের একটি নিদর্শনও বটে! উপর্যুক্ত অর্থে এধারণা নাকচ করে না যে আল্লাহর অনুমতিক্রমে কতিপয় বিধি-বিধান প্রণয়ন করার সুযোগ মানুষের থাকবে । যে বিষয়টি থেকে এখানে নিষেধ করা হয় তা হচ্ছে আল্লাহর অনুমতি ব্যতীত এককভাবে আইন প্রণয়ন করা, যা কখনো বৈধ হতে পারে না। এটি অনেকটা নিরেট ধর্মীয় আইন-কানুন প্রণয়ন করার মতোও বটে। যেমন: ইবাদাতের জগতে নতুন কোনো ইবাদাত নিজেদের জন্য আবশ্যক করে নেওয়া, অথবা আল্লাহ প্রদত্ত ইবাদতের ওপর নিজেদের খেয়াল- খুশিমতো স্থান-কাল পাত্রভেদে কম-বেশি বা পরিবর্তন-পরিবর্ধন করে নেওয়া । এমনিভাবে হালাল-হারামের বিধান দিতে শুরু করা এভাবে যে আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করা এবং যা হারাম করেছেন তাকে হালাল করে নেওয়া ইত্যাদি ইসলামি শরিয়তে অনুমোদিত নয়। রসুল সা. একে এক প্রকারের প্রভূত বলে উল্লেখ করেছেন এবং তা দিয়ে তিনি আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহর এ বাণীর ব্যাখ্যা দিয়েছেন যে, ‘তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের উলামা ও দরবেশদেরকে নিজেদের রবে পরিণত করেছে' । (সুরা তাওবা, ৯: ৩১) এমনিভাবে শরিয়তের সুস্পষ্ট কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিক কোনো আইন রচনা করা যেমন: যাবতীয় অপরাধকর্মের স্বীকৃতি দেওয়া, প্রকাশ্য-অপ্রকাশ্য সকল কোনো বিধানকে অকেজো করে রাখা, প্রয়োজনীয় দণ্ডবিধি বাস্তবায়ন না করা এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা অতিক্রম করা ইত্যাদি ইসলামি রাষ্ট্রে বৈধ হতে পারে না। ৬ www.pathagar.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।