ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৭০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ ভিন্ন। ইউরোপের ঈশ্বরতান্ত্রিক রাষ্ট্র মূলত পাদ্রি ও পোপদের বিশেষ একটি গ্রুপের মাধ্যমেই পরিচালিত হতো। নিজেদের আশা-আকাঙ্কা ও লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে তারা আইন-কানুন প্রণয়ন করত" এবং ঈশ্বরের আইন নামকরণের আড়ালে সাধারণ জনগণের ওপর নিজেদের প্রভূত চাপিয়ে দিত। এ ধরনের শাসনকে 'ঈশ্বরতান্ত্রিক শাসন' নামকরণের চাইতে “শয়তানের শাসন' আখ্যা দেওয়াই বেশি উপযুক্ত!” ইসলাম বর্ণিত খোদায়ী শাসনে পোপ-পাদ্রি বা উলামা-মাশায়েখের মতো বিশেষ কোনো গোষ্ঠীর স্বেচ্ছাচারিতার সুযোগ নেই; বরং সাধারণ মানুষের হাতেই এ রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। সাধারণ জনগণই এর দায়ভার গ্রহণ করে এবং কুরআন ও সুন্নাহ মোতাবেক এর যাবতীয় বিষয় পরিচালনা করে থাকে । এ ধরনের শাসন ব্যবস্থাকে আমি “গণতান্ত্রিক ঈশ্বরতন্ত্র” বা “গণতান্ত্রিক ইসলামি শাসনব্যবস্থা” ইত্যাদি নতুন পরিভাষায় পরিচয় দেওয়া সমীচীন বলে মনে করি। কারণ এখানে মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতা ও তার অপরাজেয় বিধি-বিধানের কর্তৃত্বের তত্বাবধানে মুসলমানদের সীমাবদ্ধ গণশাসন কর্তৃত্বের অধিকারী ঘোষণা করা হয়েছে। মুসলিম জনগণের মতামত ব্যতীত ইসলামি রাষ্ট্রের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় না এবং তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতাও জনগণের হাতে সংরক্ষিত থাকে । এমনিভাবে রাষ্ট্রের সকল বিষয় যেখানে সুস্পষ্ট শরিয়তের বিধান রয়েছে সেখানে মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত ব্যতীত কোনো অকাট্য ফায়াসালা দেওয়া হয় না। যখনি কোনো আইনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ঘটে অথবা শরিয়তের কোনো মূল ভাষ্য বিশ্লেষণ করার দরকার হয় তখন তা বিশেষ কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো পরিবারের ব্যাখ্যার মাধ্যমে গৃহীত হয় না; বরং মুসলিম জনগণের প্রত্যেক ওই ব্যক্তি যিনি বা যারা ইজতেহাদ তথা শরিয়তের বিধি-বিধানের ক্ষেত্রে চিন্তা- গবেষণার যোগ্যতা রাখেন তিনিই বা তারাই এ ক্ষেত্রে শরিয়তের আইন বা ভাষ্যের ব্যাখ্যা-বিশ্লেষণের দায়িত্ব পালন করবেন। এ দৃষ্টিতে ইসলামি শাসনকে গণতান্ত্রিক শাসন হিসেবে গণ্য করা যায়, যা সাইয়্যেদ আবুল আ'লার কথার সারমর্ম হিসেবে বেরিয়ে আসে । অবশ্যই ইসলামি রাষ্ট্রকে ৭ খ্রিস্টান পাদ্রি ও পোপদের কাছে ঈসার আ. কিছু চারিত্রিক উপদেশসমগ্র ব্যতীত অন্য কোনো বিধি-বিধান ছিল না। তাই তারা নিজেদের ইচ্ছা মোতাবেক আইন-কানুন প্রণয়ন করে আল্লাহর নামে তা জনপদে বাস্তবায়নকে করে চলত । কুরআন কারীমে বলা হয়েছে : “ধ্বংস আল্লাহর পক্ষ থেকে এসেছে” (সুরা বাকারা ২: ৭৯)। www.pathagar.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।