তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৬৯ যথার্থই, হাকেমিয়্যাত দ্বারা ধর্মীয় পুরোহিত রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান নয়; বরং উল্টো সাইয়্যেদ আবুল আ'লা ও সাইয়্যেদ কুতুব উভয়ই এ ধরনের চিন্তা প্রত্যাখ্যান করেছেন । হাকেমিয়্যাত সম্পর্কে সাইয়্যেদ কুতুবের বক্তব্য সাইয়্যেদ কুতুব তার “মায়ালিম আত্ তারীক্ক তথা মাইলস্টোন” গ্রন্থে বলেন: “পৃথিবীতে আল্লাহর শাসন প্রতিষ্ঠার অর্থ এটা নয় যে, নির্দিষ্ট কতিপয় ব্যক্তি যারা পাদ্রি ও পুরোহিতবর্গ করেছিল। এমনিভাবে এর অর্থ এটাও নয় যে, ঈশ্বরের মুখপাত্র হওয়ার দাবিদার কতিপয় ব্যক্তিই শাসনকার্য পরিচালনা করবে যেমনিভাবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত “ঈশ্বরতন্ত্রঁ অথবা “পবিত্র পুরোহিত শাসন” নামে বিভিন্ন রাষ্ট্রের অস্তিত্ব পাওয়া যায়। বরং আল্লাহর শাসন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত শরিয়াহ তথা বিধি-বিধানের শাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের যাবতীয় বিষয়ে শরিয়াহ প্রদত্ত সমাধান মেনে নিয়ে সকল কিছু আল্লাহর কাছেই সোপর্দ করা” । হাকেমিয়্যাত সম্পর্কে সাইয়্যেদ আবুল আ'লার বক্তব্য একটি দল সাইয়্যেদ আবুল আ*লার কথার অংশবিশেষ নিয়ে তার বক্তব্যের বিপরীত অর্থ গ্রহণ করে থাকে এবং এর ওপর ভিত্তি করে এমন ফলাফল ও সিদ্ধান্ত নিয়ে থাকে যার সাথে সাইয়্যেদ আবুল আ'লার যাবতীয় চিন্তাধারা, দর্শন ও দাওয়াতের আদৌ কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তিনি শত শত বক্তব্য, লেকচার, আলোচনা, প্রবন্ধ ও গ্রন্থাকারে সুস্পষ্ট ও সবিস্তারে তার চিন্তাধারা বর্ণনা করেছেন। আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহের ব্যাপারেও এমনটি ঘটে থাকে । কোনো আয়াত অথবা হাদিস যদি তার অগ্র-পশ্চাত অথবা সংশ্লিষ্ট সকল কিছু বাদ দিয়ে গ্রহণ করা হয় তাহলে তার অর্থও বিকৃত হতে বাধ্য; তাহলে কুরআন ও হাদিস ব্যতীত কোনো ব্যক্তির বক্তব্য ও কথায় এরূপ করার মাধ্যমে তা বিকৃত হওয়ার মধ্যে অস্বাভাবিকতৃ কোথায়? পশ্চিমা গণতন্ত্রের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে সাইয়্যেদ আবুল আ'লা বলেন: ইসলামের মূলনীতির সাথে এর কোনো মিল নেই। ইসলামের রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে গণতন্ত্রের সাথে তুলনা করা সঠিক হবে না; বরং তার চেয়ে একে “আল্লাহর আইনের’ শাসন বলে আখ্যায়িত করলে এর পরিচয় তুলনামূলক স্পষ্ট হবে । এ প্রসঙ্গে তিনি আরো বলেন: “কিন্তু খোদায়ী শাসন বা “ইসলামিক ঈশ্বরতন্তর” (Islamic Theo-democracy) ইউরোপীয় ঈশ্বরতন্ত্র থেকে সম্পূর্ণ বিপরীত ও www.pathagar.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।