৬৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ওপর আবশ্যক করলে তাদের কর্তৃক আবশ্যকতার কারণে তা মেনে চলা কারো ওপর আবশ্যক হয়ে যায় না; বরং আল্লাহ কর্তৃক আবশ্যকীয় হওয়ার কারণে তাদের আনুগত্য করা আবশ্যক হয়ে পড়ে । অন্যথায় প্রত্যক সৃষ্টিই একে ওপর কেনো বিষয় আবশ্যক করতে সক্ষম হতো। যেহেতু আল্লাহ্র সৃষ্টি হিসেবে প্রত্যেকেই সমান মর্যাদার অধিকারী, কেউ কারো থেকে উত্তম নয়। তাই কেউ যদি কারো ওপর কোনো কিছু আবশ্যক করে থাকে তাহলে তারও সুযোগ রয়েছে এ আবশ্যকতাকে পুনরায় তার ঘাড়ে চাপিয়ে দিতে । তাই প্রকৃত আনুগত্য মূলত একমাত্র আল্লাহতায়লার জন্য, আর যাদের আনুগত্য আল্লাহ কর্তৃক ফরজকৃত তাদের আনুগত্যের মাধ্যমে মূলত আল্লাহরই আনুগত্য করা হয়” ।* সাইয়্যেদ আবুল আ'লা ও সাইয়্যেদ কুতুব বর্ণিত “হাকেমিয়্যাত' তথা শাসন-কর্তৃত দর্শন ২. দ্বিতীয়ত সাইয়্যেদ আবুল আ'লা ও সাইয়্যেদ কুতুব যে “হাকেমিয়্যাত' এর কথা বলেছেন এবং শুধুমাত্র আল্লাহ তায়ালাই এর একমাত্র অধিকারী বলে উল্লেখ করেছেন। একথা বলার উদ্দেশ্য এটা নয় যে, গভর্নর ও শাসকগোষ্ঠী আল্লাহ কর্তৃকই মনোনীত ও নিযুক্ত হবে এবং তার নামেই তারা শাসনকার্য পরিচালনা করবে । বরং এর দ্বারা মূলত শুধুমাত্র শরিয়াহর শাসন-কর্তৃত প্রতিষ্ঠা উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে। অপরদিকে রাজনৈতিক ক্ষমতার ভিত্তি হচ্ছে নিকেশ ও পর্যালোচনা করবে; বরং প্রয়োজনে তারা শাসককে অপসারণ করতে পারবে । এখানে দু'টি বিষয়ের মধ্যস্থ পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় নিজের অজান্তেই মানুষ ধোকা ও প্রতারণার জালে আবদ্ধ হয়ে যেতে পারে। এমনিভাবে ড. আহমৃদ কামাল আবুল মাজিদও এ দিকে ইঙ্গিত. করেছেন। * জাল মুছতাসফা : ১/৮৩ - দারুস সাদির, বৈরুত কর্তৃক মুদ্রিত। বোলাক থেকে মুদ্রিত কপির ফটোকপি । “ফাওয়াতিহর রাহমুত" গ্রন্থে বলা হয়েছে; মাসআলা : মুসলিম উম্মাহর . ধকমত্যানুযারী হুকুম শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। উলামা মাশায়েখদের আরো অন্যান্য কিতাবেও অনুরূপ বলা হয়েছে। এ আমাদের অভিমত; কিন্তু মু'তাযিলাদের অভিমত হচ্ছে : বিবেক-বুদ্ধিই হচ্ছে মূলত : হুকুমদাতা । কিন্তু ইসলামের দাবিদার কারো পক্ষে এ কথা রলার দুঃসাহস হতে পারে না, তাই তারা বলে থাকে: তাই তারা বলে থাকে; আক্ল তথা বিবেক-বুদ্ধি হচ্ছে কতিপয় খোদায়ী বিধি-বিধানের পরিচালক । এ ব্যাপারে শরীয়তের আদেশ-নিষেধ পাওয়া না গেলেও আক্ল তা বের করতে সক্ষম। আমাদের কতিপয় সিনিয়র মাশায়েখও (মোতুরিদিয়া) এ মত পোষণ করে থাকেন। দেখুন : আল মুছতাসফা,, পৃষ্ঠা - ২৫। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।