তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৬৭ মুসলমানদের কাছে সর্বস্বীকৃত ও সর্বসম্মত একটি বিষয়। তাই হজরত আলী রা. নীতিগতভাবে এ মূলনীতির ওপর আপত্তি করেননি, তিনি এর অন্তরালে খারিজিদের যে দুরভিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য ছিল সে ব্যাপারে আপত্তি করেছিলেন। তার মূল্যবান সে উক্তি “এটি সত্য কথা; কিন্তু এটি মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত'-এর অর্থ হচ্ছে: খারিজিদের এ কথা মূলত সঠিক এবং সত্য; কিন্ত তারা যে উদ্দেশ্য তা ব্যবহার করেছেন তা অবাস্তব ও মিথ্যা। উসৃলে ফিক্হ বিশেষজ্ঞদের দৃষ্টিতে শাসন-কর্তৃত্ “হাকেম' তথা আইন প্রণেতা ও “মাহকুম আলাইহি” বা শাসিত এবং “মাহকুম বিহি’ তথা সংবিধান ইত্যাদি বিষয়ের আলোচনা করতে গিয়ে “হাকেমিয়্যাত' তথা শাসন কর্তৃত্বের বিষয়টি সম্পর্কেও আলোচনা করেছেন । ইমাম আবু হামিদ গাজালী রা. তার প্রসিদ্ধ কিতাব “আল মুসতাসফা মিন ইলমিল উসুল” গ্রন্থের প্রথম অধ্যায়ে ‘হুকুম’ এর আলোচনা করতে গিয়ে বলেন: হুকুম হচ্ছে মূলত শরিয়াহ প্রণেতার আদেশ । শরিয়তের আদেশ আসার পূর্বে কোনো হুকুম জারি হতে পারে না। এর সংশ্লিষ্ট হচ্ছে ‘হাকেম’ যিনি শরিয়াহ প্রণেতা, “মাহকুম আলাইহি” তথা প্রাপ্ত বয়স্ক আল্লাহর বান্দাগণ এবং “মাহকুম ফিহ' তথা প্রাপ্তবয়স্ক মানুষের কাজকর্ম ...। এরপর তিনি বলেন: “হাকেমের আলোচনায় এ কথা সুস্পষ্ট যে, আল্লাহ ব্যতীত অন্য কেউ হুকুম দেওয়ার অধিকার রাখে না। রসুলও হুকুম দেওয়ার অধিকার রাখেন না। এছাড়া মনিব তার গোলামকে এবং এক মাখলুক অপর মাখলুককে হুকুম দেওয়ার অধিকার রাখেন না। সকল কিছুই আল্লাহর হুকুমের অনুগত; তিনি ছাড়া অন্য কারো হুকুম দেওয়ার কোনো অধিকার নেই” ।* এরপর তিনি প্রাপ্তবয়স্ক বান্দাদের হুকুমসহ যিনি আদেশ দেন তথা “আল হাকেম” এর আলোচনার দিকে এগিয়ে যান। এ প্রসঙ্গে তিনি বলেন: শাসন কর্তৃত্বের উপযুক্ত তিনিই হবেন সৃষ্টিকুলসহ সকল কিছুই যার করতলগত। সাধারণত দাসের ওপর মনিবের হুকুমই কার্যকর হয়ে থাকে। স্রষ্টা ব্যতীত অন্য কেউ আমাদের মনিব হতে পারে না; তাই যাবতীয় আদেশ-নিষেধ একমাত্র স্রষ্টারই আয়ত্তাধীন । কিন্তু মহানবি সা. থেকে শুরু করে সকল রাজা বাদশাহ কোন গোলামের মনিব, পিতা ও স্বামী ইত্যাদির কেউ কোনো বিষয়ে আদেশ-নিষেধ করলে অথবা কোনো বিষয়কে কারো « আল মুছতাসফা : ১/৮, দারুস সাদির, বৈরুত কর্তৃক মুদ্িত। বোলাক থেকে মুদ্রিত কপির ফটোকপি। www.pathagar.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।