ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ “হাকেমিয়্যাত* তথা শাসন-কর্তৃতের দর্শন এবং ধর্মীয় রাষ্ট্রের সাথে এর সম্পৃক্ততা এ পর্যায়ে আমরা শাসন-কর্তৃত দর্শনের পর্যালোচনার প্রয়াস পাচ্ছি যার ব্যাপারে ধারণা করা হয় যে ধর্মীয় পুরোহিত রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত এর বাস্তবায়ন সম্ভব নয়। প্রকৃত বিষয় হচ্ছে শাসন কর্তৃত্ব দর্শনের ব্যাখ্যার ব্যাপারে অনেকেই ভুলের মধ্যে রয়েছেন এবং তার ব্যাখ্যায় প্রবক্তাগণ বুঝাতে চায়নি এমন কিছু বিষয়ও অন্তর্ভুক্ত করেছেন। আমরা এখানে এ প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই: এটি কি খারিজিদের দর্শন? ১. প্রথমত : সাইয়্যেদ আবুল আ'লা কর্তৃক প্রণীত এবং সাইয়্যেদ কুতুব সমর্থিত শাসন-কর্তৃতবের বিষয়ে যারা মন্তব্য করেছেন তাদের অধিকাংশ একে মূলত খারিজিদের চিন্তাধারা বলে উল্লেখ করেছেন, যারা হজরত আলীর রা. কর্তৃক তাহকিমের তথা মীমাংসাকারী হিসেবে কাউকে মেনে নেওয়ার প্রস্তাব গ্রহণ করার ওপর মৌলিকভাবে আপত্তি করেছিল এবং এ ক্ষেত্রে তাদের প্রসিদ্ধ বক্তব্য ছিল: “আল্লাহ ব্যতীত আর কারো মীমাংসা বা শাসন গ্রহণযোগ্য নয়” । হজরত আলী রা. এঁতিহাসিক এক বক্তব্যের মাধ্যমে তাদের প্রতিউত্তর দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন: “এটি ভালো ও সত্য কথা; কিন্তু এটা মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত। হ্যা, আল্লাহ ছাড়া অন্য কারো শাসন গ্রহণযোগ্য নয়; কিন্ত এ সকল লোকেরা বলে আল্লাহ ছাড়া অন্য কারো নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। অথচ সৎ হোক বা পাপাচারী হোক, মানুষের পরিচালনার জন্য তাদের থেকেই একজন আমির বা নেতা অপরিহার্য! শাসনব্যবস্থা ও শাসন-কর্তৃত্বের এ সহজ সরল তাৎপর্য এখন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত । এর প্রবক্তা এখন কেউ নেই; এমনকি স্বয়ং খারিজি সম্প্রদায়ও এবং তাদের থেকে বেরিয়ে আসা ভিন্ন মতাবলম্বীদের মধ্যেও এর প্রবক্তা কেউ নেই। তারাও রাষ্ট্র পরিচালনার দাবি করেছিল এবং এ দাবি লড়াই পর্যন্তও এগিয়েছে। এরপর তারা কিছু সময়ের জন্য কতিপয় অঞ্চলে কার্যত তা প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়েছিল । ইসলামি শরিয়তে শাসন-কর্তৃতের অর্থ ও তাৎপর্য হচ্ছে: জগত সংসার পরিচালনার যাবতীয় আইন-কানুন আল্লাহ তায়ালারই প্রণীত। তিনি তার সৃষ্টিকুলকে আদেশ- নিষেধ করে থাকেন এবং তিনিই তাদের জন্য হালাল-হারামের বিধান দিয়ে থাকেন। এটি মওদুদী কিংবা সাইয়্যেদ কুতুবের আবিষ্কৃত কোনো বিষয় নয়; বরং এটি www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।