তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৬৫ অপ্রতিরোধ্য একটি যুক্তি হিসেবে দাড় করানোর ব্যর্থ প্রয়াস চালিয়েছেন। তিনি বলেন: “একথা নিশ্চিত করে বলা যায় যে খোদায়ী শাসনের চিন্তাধারার মূলগোড়া শক্তভাবে খলিফা উসমান ইবনে আফ্ফানের কথার মধ্যে নিহিত। বিদ্রোহীরা যখন তাকে খিলাফত থেকে পদত্যাগের দাবি জানাল তিনি এমন কথা বললেন যা মূলত পরবর্তীদের কাছে খোদায়ী শাসনের চিন্তাধারার উৎস হিসেবে গৃহীত. হয়। তিনি বলেছিলেন: “না, আল্লাহর শপথ! আমি কখনো এমন চাদর খুলে ফেলতে চাই না যা আল্লাহ আমাকে পরিধান করিয়েছেন” । এ কথাটিই মূলত ঘুরে ফিরে ইসলামের সকল রাজনৈতিক চিন্তাধারার সূচনা করেছিল। সংখ্যাগরিষ্ঠরা হজরত উসমানের রা. মতামত গ্রহণ করে এ সিদ্ধান্তে উপনীত হয় যে, আল্লাহ তায়ালা মূলত মানুষকে খেলাফত দিয়ে থাকেন। তাই আল্লাহ প্রদত্ত মর্যাদা থেকে খলিফাকে অপসারণের অধিকার প্রজাতন্ত্রের নাগালের বাইরে । এর বিপরীতে সংখ্যালঘু জনশক্তি মনে করেন জনগণই হচ্ছে ক্ষমতার উৎস । তারাই ক্ষমতায় বসাবে আবার তারাই অপসারণ করবে। এ মত পরবর্তীতে “সু'তাধিলা” চিন্তাধারার অনুসারীরা গ্রহণ করে থাকেন। সম্ভবত সংখ্যাগরিষ্ঠের বিপরীতে এ চিন্তাধারা পোষণ করার কারণেই তাদেরকে এ নামে নামকরণ করা হয়েছে” । . অপর একটি বক্তব্য যা আব্বাসীর খলিফা আবু জা'ফর মানসুরের বক্তব্য বলে উল্লেখ করা হয়। উমাইয়া শাসনের পতন শেষে আব্বাসীয়রা খেলাফতের লাগাম হাতে নেওয়ার পর তিনি মক্কার ভূমিতে প্রদত্ত তার এক ভাষণে বলেন: “হে মানব সরুল! অবশ্যই আমি আল্লাহর এ ভূমিতে তার শাসক। আল্লাহর প্রদত্ত তাওফিক, যোগ্যতা ও সাহায্য-সহযোগিতার মাধ্যমেই আমি তোমাদের পরিচালনা করব। আল্লাহর এ সকল সহায়-সম্পত্তির আমি একজন পাহারাদার । তার ইচ্ছা ও আকাঙ্কার ভিত্তিতেই আমি তাতে হস্তক্ষেপ করব। আল্লাহ আমাকে এ সকল কিছুর তালাস্বরূপ গ্রহণ করেছেন। তোমাদের জীবিকা বন্টনের জন্য তিনি আমাকে খুলে দিতে চাইলে খুলে দিবেন এবং এ জন্য বন্ধ করে দিতে চাইলে বন্ধ করে দিবেন” । , ইরানের সাম্প্রতিক বিপ্লবের অভিজ্ঞতা প্রসঙ্গে আসা যাক। যেখানে এখন সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খুমাইনী এবং তার পরে তার খলিফা, যা দেখে কোনো চিন্তা-ভাবনা ছাড়াই বলা যায়. যে সেখানে এখন নিরেট ধর্মীয় শাসন ব্যবস্থা বিরাজমান । এর ওপর অনুমান করা হয় যে, আমাদের দেশে যে কোনো ইসলামি: শাসনব্যবস্থা . ইরানে প্রচলিত শাসনব্যবস্থারই ফটোকপি হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।