৬৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ খুতবা দেওয়া অবস্থায় এক মহিলা ওমরের রা. মতামতের প্রতিউত্তর দিলে অবশেষে তিনি তার মতামত পরিত্যাগ করে মহিলার মতামত গ্রহণ করলেন। বিশিষ্ট ফকিহ্ প্রসিদ্ধ তাবেয়ী আবু মুসলিম খাওয়ালানী খলিফা মুয়াবিয়ার দরবারে প্রবেশ করে বললেন: হে মুসলমানদের সেবক, আপনার ওপর শান্তি বর্ষিত হোক! মুয়াবিয়ার চতুর্পাশে উপবিষ্ট সভাসদগণ এতে উত্তেজিত হয়ে উঠলে তিনি তাদের থামিয়ে দিয়ে বললেন: আবু মুসলিমকে তার কথা বলতে দাও, তার কথা সম্পর্কে সে অত্যধিক জ্ঞাত। ওমর ইবনে আবদুল আজীজ খলিফা হওয়ার পরে বলেন: আমিতো তোমাদেরই একজন, তবে আল্লাহ আমার ওপর তোমাদের চেয়ে বেশি বোঝা চাপিয়ে দিয়েছেন। সালাহ উদ্দীন আইয়ুবী বলেন: আমি তো আল্লাহর শরিয়তের একজন পুলিশ ও সৈনিক, এর হেফাজত এবং এর বিধি-বিধান বাস্তবায়ন করাই হচ্ছে আমার দায়িতৃ । ধর্মীয় পুরোহিত রাষ্ট্রের দাবি ও সেক্যুলারিজমের ধ্বজাধারীদের সন্দেহ সেক্যুলার মতবাদে বিশ্বাসীরা কিসের ভিত্তিতে ইসলামপন্থীদের বিরুদ্ধে খোদায়ী অধিকারের নাম নিয়ে ধর্মীয় পুরোহিত রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টায়. রত বলে অভিযোগ উত্থাপন করছে? এ অভিযোগের ভিত্তি বা কি? এ ক্ষেত্রে তারা যা. কিছু লিখেছে আমি এসব ব্যাপারে চিন্তা-গবেষণা করে খুজে পেলাম যে তারা এক্ষেত্রে মূলত কয়েকটি সন্দেহের আবর্তে ঘুরপাক থাচ্ছে। আমি সততার সাথে সে সকল সন্দেহাবলী এখানে উল্লেখ করার প্রয়াস পাব, অতঃপর এ গুলোর উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। . “হাকেমিয়্যাত” তথা শাসন-কর্তৃত দর্শন (09০৪1701511), -এর 'পথিকৃত পাকিস্তানের সাইয়্যেদ আবুল আ'লা ও মিশরের সাইয়্যেদ কুতুব। তাদের দর্শনের মূল কথা হচ্ছে : শাসনব্যবস্থা একমাত্র আল্লাহর জন্যই, কোনো মানুষের জন্য নয়। সৃষ্টিগত আল্লাহ তায়ালার রাজ্য, এখানে তিনি ব্যতীত অথবা তাঁর সাথে অন্য কারো শাসনব্যবস্থা পরিচালনার অধিকার নেই। “শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর নেই। তীর হুকুম, তোমরা তার ছাড়া আর কারোর বন্দেগি করবে না” (সুরা ইউসুফ, ১২: ৪০)। ২. হজরত উসমানের রা. একটি কথা যা তিনি অবরুদ্ধ অবস্থায় বলেছিলেন । ড. ফাওদাহ তার এ কথাটি নিয়ে তিলকে তাল করে বাহ্যিকভাবে একে www.pathagar.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।