তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৬ তায়ালার সন্তুষ্টিমূলক কাজের শর্তযুক্ত করে বলা হয়েছে: “এবং তারা যেন ভালো ও কল্যাণকর কোনো কাজে আপনার আদেশ অমান্য না করে” ।৩ নিম্পাপ-নিক্ষলুষ এবং এঁশী প্রত্যাদেশের মাধ্যমে সমর্থনপুষ্ট নবির সা. আনুগত্য যদি শর্তযুক্ত হয়ে থাকে তাহলে নবি ছাড়া অন্যদের আনুগত্য সন্দেহাতীতভাবে শর্তযুক্ত হবে। সহিহ হাদিসে বলা হয়েছে: “আনুগত্য শুধুমাত্র ভালো ও কল্যাণকর কাজেই হবে”। অন্য একটি হাদিসে বলা হয়েছে: মুসলিম ব্যক্তি ইচ্ছায়-অনিচ্ছায় সকল অবস্থায় তার উচ্চপদস্থ ব্যক্তির আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত তা আল্লাহ প্রদত্ত সীমারেখার বাইরে না যায়, যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের নির্দেশ দেওয়া হয় তাহলে আনুগত্যের বন্ধন থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে” ।? ইসলামের প্রথম খলিফা তার প্রথম ভাষণে বলেন: “যতক্ষণ আমি আল্লাহর আনুগত্যের আওতায় থাকি সে পর্যস্ত তোমরা আমার আনুগত্য করো, যদি আমি তার আনুগত্যের সীমা অতিক্রম করি তাহলে আমার আনুগত্যের বন্ধন থেকে তোমরা যুক্ত থাকবে; আর আমি যদি কোনো ভালো ও কল্যাণকর কাজ করে থাকি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে এবং যদি কোনো অকল্যাণকর ও খারাপ কাজ করে থাকি তাহলে আমাকে সোজা করে দিবে” । শাসক বা সরকার প্রধান অথবা খলিফা ইসলামে আল্লাহর প্রতিনিধি নয়; বরং তারা হচ্ছে জনগণের প্রতিনিধি । তারা জনগণেরই মনোনীত, তারাই তাদেরকে পর্যবেক্ষণ করবে, তার কাজ-কর্ষমের পর্যালোচনা করবে এবং যদি তাকে অপসারণের প্রয়োজন দেখা দেয় তাহলে তাকে অপসারণ করবে । হজরত ওমর রা. বলেছেন: “তোমাদের কেউ যদি আমার মধ্যে কোনো প্রকারের বক্রতা দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে সোজা করে দিবে”। হজরত সালমান রা. ওমরের রা. কথা শুনতে অস্বীকার করলেন যতক্ষণ না তাকে ব্যাখ্যা দেওয়া হয় যে, ওমর কিভাবে এ পরিমাণ কাপড় পেলেন যা দিয়ে তার মতো দীর্ঘদেহী এক ব্যক্তির জামা হতে পারে, অথচ অন্য সাহাবিরা যে পরিমাণ কাপড় পেয়েছে তা তার মতো দীর্ঘদেহী ব্যক্তির জামার জন্য যথেষ্ট হতে পারে না? মুসলিম জাহানের খলিফা থেকে জবাব তলব করা হলো, তখন তার পুত্র আবদুল্লাহ দাড়িয়ে এর ব্যাখ্যা দিলেন এবং বললেন যে অতিরিক্ত কাপড়টুকু তার ভাগের কাপড়, তিনি তার পিতাকে তা দিয়েছেন । * সুরা মুমতাহিনা : ১২। ্ * মুস্তাফাকুন আলাইহি, ইবনে ওমর বর্ণিত হাদিস । www.pathagar.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।