৬২ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ একটি দৃষ্টান্ত দিলে আশা করি বিষয়টি আরো স্পষ্ট হবে । আমরা ইসলামের পরিপূর্ণ শিক্ষা ও প্রশিক্ষণের দিকে আহ্বান করে থাকি, এ প্রশিক্ষণের মধ্যে অনেকগুলো বিভাগের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হয়ে থাকে৷ এরমধ্যে একটি হচ্ছে ধর্মীয় প্রশিক্ষণ, যা এবং পেশাগত প্রশিক্ষণ ইত্যাদির পাশাপাশি হয়ে থাকে । সুতরাং ধর্মীয় প্রশিক্ষণ মূলত ইসলামের পরিপূর্ণ প্রশিক্ষণ ও শিক্ষার একটি শাখা বা অংশবিশেষ বৈ কিছু নয়। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানকে ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান মনে করা সম্পূর্ণ ভুল। ইসলামি রাষ্ট্র হচ্ছে বেসামরিক ও দেওয়ানী রাষ্ট্র যা নির্বাচন, আনুগত্যের শপথ, শুরা বা পরামর্শ সভা, জাতির সামনে শাসকের জবাবদিহিতা, শাসককে প্রয়োজনীয় সহযোগিতা বা পরামর্শ দেওয়া, সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার দায়বদ্ধতা ইত্যাদি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বরং ইসলামি আইন এটি মুসলমানের ওপর “ফরজে কেফায়া' বলে বিবেচিত এবং যখন অন্যের অক্ষমতা ইত্যাদি কারণে কতিপয় ব্যক্তি বা এককভাবে কারো ওপর এটি নির্ধারিত হয়ে যায় সেক্ষেত্রে সংশ্লিষ্টদের ওপর এটি ফরজে আইন হয়ে যায়। ইসলামে শাসক স্বাধীন বা স্বেচ্ছাচারী নয়; বরং এখানে রয়েছে শরিয়াহ যা তাকে পরিচালনা করবে, রয়েছে নিয়ম-নীতি ও মূল্যবোধ যা তাকে নির্দেশনা দিবে, আরো রয়েছে কতিপয় বিধি-বিধান যা তাকে দায়বদ্ধ থাকতে সহযোগিতা করবে । এ সব বিধি-বিধান সে বা তার দল বা সঙ্গী-সাঘী কেউ রচনা করেনি; বরং শাসকসহ সবার জন্য এ সব বিধি-বিধান রচনা করেছেন “মানুষের প্রতিপালক, মানুষের বাদশাহ এবং মানুষের প্রকৃত মা'বুদ' । শাসকগোষ্ঠীসহ অন্য কারো অধিকার নেই যে এ সব বিধি-বিধানকে রহিত করবে বা অকেজো করে রাখবে । শাসকগোষ্ঠী থেকে শুরু করে যে কোনো রাজা-বাদশাহ, পার্লামেন্ট, সরকার, বিপ্রবী পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং গণফোরামসহ দুনিয়ার কোনো শক্তির সামান্যতম অধিকার নেই যে আল্লাহ তায়ালা প্রদত্ত সুপ্রতিষ্ঠিত বিধি-বিধানকে পরিবর্তন করবে। শাসকগোষ্ঠী যদি সুস্পষ্টভাবে শরিয়াহ বিরোধী কোনো নির্দেশ দেয় তাহলে মুসলিম নারী-পুরুষ সবার এ নির্দেশ অমান্য করার অধিকার রয়েছে; বরং তা অমান্য করা তাদের ওপর ওয়াজিব । শাসকের অধিকার এবং আল্লাহর অধিকার যদি সাংঘর্ষিক হয় তাহলে আল্লাহর অধিকার নিঃসন্দেহে অগ্রাধিকারযোগ্য । স্রষ্টার নাফরমানী করে সৃষ্টির অনুগত করা বৈধ নয়। কুরআন কারীমে নবির সা. কাছের মহিলাদের আনুগত্যের ও তার আদেশ-নির্দেশ অমান্য না করার শপথকে ভালো ও আল্লাহ www.pathagar.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।