তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৬১ এটি মুক্ত নয়! “মুসাওয়ার' এর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন : মিসরে গণতান্ত্রিক দ্বন্ব সর্বদা প্রাকৃতিক অধিকারের প্রবক্তা -ও খোদায়ী অধিকারের আহ্বায়কদের মধ্যেই চলে আসছে। খোদায়ী প্রবক্তাগণ মূলত জনগণকে ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি না দেওয়ার মাধ্যমে তাদেরকে প্রাকৃতিক অধিকারের অনুশীলন থেকে বঞ্চিত রাখতে চায় । অধ্যাপক শিবলী আইসমী তার লিখিত “সেক্যুলারিজম ও ধর্মীয় রাষ্ট্র” শীর্ষক গ্রন্থে এ দু'টি বিষয়কে পরস্পর মুখোমুখি দাড় করিয়েছেন । তিনি সেক্যুলারিজম অথবা ধর্মীয় রাষ্ট্র, এ তৃতীয় কোনো বিষয়কে কল্পনায় স্থান দিতে নারাজ। ধর্মীয় রাষ্ট্র পবিত্রতা, পাপমুক্ত ও নিষ্লষতার সম্পর্ক জুড়ে দেয়। যাদের দাবি থাকে আমাদের যাবতীয় কাজকর্ম আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত । তাদের কাজ-কর্মের পর্যালোচনা করা বা ভুল-সঠিক বলার অধিকার কারো নেই। যেহেতু তারা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধির দাবিদার এবং তীর মুখপাত্র, তাই তাদের কাজকর্মের পর্যালোচনার মাধ্যমে মূলত আল্লাহর কাজকর্মেরই পর্যালোচনা করা হয়। ইসলামি রাষ্ট্র হচ্ছে বেসামরিক ও নাগরিক রাষ্ট্র যারা ইসলামি আইন বাস্তবায়নের আহ্বানকে ধর্মীয় ও পুরোহিত রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা বলে অপবাদ ও অভিযোগ করে থাকে তাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই: তোমরা তাদের ওপর সম্পূর্ণ অন্যায় ও মিথ্যা কথা চাপিয়ে দিচ্ছ এবং তাদের মুখনিঃসৃত নয় এমন একটি বিষয়কে তাদের কথা বলে দাবি করছো । তারা কখনো ধর্মীয় ও পুরোহিত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেনি এবং আদৌ করবে না; বরং তারা সর্বদা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ও চেষ্টায় বিভোর ৷ ইসলামের মূলনীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র এবং মধ্য যুগের পাশ্চাত্য খ্রিস্টান সমাজে প্রচলিত ধর্মীয় পুরোহিত রাষ্ট্র এক ও অভিন্ন নয়, উভয়ের মাঝে বিরাট পার্থক্য রয়েছে। দুর্ভাগ্যবশত: এ দু'টি বিষয়ের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকায় অনেকেই এখানে তালগোল পাকিয়ে ফেলে । অনেকের ধারণা হচ্ছে যা কিছুই ইসলামি তা অবশ্যই ধর্মীয়। অথচ প্রকৃত সত্য হচ্ছে ইসলামের পরিধি ধর্ম হতে অনেক বড় ও ব্যাপক। এমনকি মুসলিম আইনের মূলনীতি প্রণয়নকারী পণ্ডিতগণ ধর্মকে এ পীচ-ছয়টি মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন যেগুলোর নিরাপত্তা ও হেফাজতের গ্যারান্টি দেওয়ার জন্যই ইসলামি শরিয়তের আবির্ভাব । আর তা হচ্ছে: জান, মাল, বিবেক, বংশ ও ধর্ম; অনেকেই আরো একটি যুক্ত করেছেন: মান-সম্ত্রম এর নিরাপত্তা বিধান। | www.pathagar.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।