ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬০ ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তন্তু ও প্রয়োগ প্রয়োগের সাথে সম্পর্কিত থাকবে । মূলত এটি হচ্ছে কতিপয় চিন্তাধারার অনুপ্রবেশ, যেগুলোর ব্যাখ্যা দিতে ইসলামি আইনের তাৎক্ষণিক বাস্তবায়নের সহযোগীরা সর্বদা অনীহা প্রকাশ করে থাকেন, কিংবা এর সুদুরপ্রসারী বাস্তবতার বর্ণনায় তারা ভ্রান্তির শিকার হয়ে থাকে । ইসলামি আইনের প্রকৃত বাস্তবায়ন মূলত একটি ধর্মীয় রাষ্ট্রের উত্থানের দাবি রাখে । আর ধর্মীয় রাষ্ট্র অবশ্যই খোদায়ী শাসনের তত্তাবধানেই পরিচালিত হয়ে থাকে ইসলামে যার কোনো স্থান নেই, অথবা একটু আধটুকু থাকলেও তা রসুলের যুগ পর্যন্তই সীমিত। খোদায়ী শাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ধর্মীয় পুরোহিত শ্রেণী বা ধর্মীয় ব্যক্তিতৃ ব্যতীত সম্ভব নয়, চাই তা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক” (লেখকের কথা এখানেই সমান্ত)। ড. ওয়াহিদ রাফাত বলেন “ইসলামি আইন কায়েমের আহ্বায়করা মূলত নতুনভাবে পুরোহিত পাদ্রিদের শাসনকে ফিরিয়ে আনতে চায়, কারণ তারাই একমাত্র আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করার অধিকারী হবে। এমনিভাবে তারা গীর্জার ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় যে শাসন ব্যবস্থায় শুধুমাত্র খোদায়ী অধিকার ও ধর্মীয় ব্যক্তিতৃদেরই প্রভাব থাকবে । এ ক্ষেত্রে ইরানের বিপ্রব মডেল ও প্রেরণার উৎস ৷ ড. ফুয়াদ যাকারিয়া আল আহরাম পত্রিকায় (গ্রীষ্মকালীন সংখ্যা, ১৯৮৫ খ্রি.) লিখিত তার এক প্রবন্ধে এবং পরবর্তীতে প্রকাশিত তার গ্রন্থ বাস্তবতা ও কল্পনা'র ভূমিকায় তিনি বারংবার ইসলামি আইন বাস্তবায়নের আহ্বানকে ধর্মতান্তিক ও খোদায়ী শাসন বলে আখ্যায়িত করেছেন, যার মাধ্যমে তিনি পাঠককে এ ধারণা দিতে চেষ্টা করেছে যে ইসলামি আইন বাস্তবায়নের আহ্বান মূলত ধর্মীয় পুরোহিত রাষ্ট্র প্রতিষ্ঠারই আহ্বান । একই ধারাবাহিকতায় ড. লুইস আওদ ১৯৮৩ সালে মিসরের “মুসাওয়ার' নামক ব্যবস্থার প্রতি কটাক্ষ করে বলেন: যদিও ইসলাম ধর্ম মানবিক দর্শনের ওপর প্রতিষ্ঠিত এবং মৌলিকভাবে পুরোহিত শাসনের এখানে কোনো অস্তিত নেই; এ সত্তেও ঈশ্বর-তন্ত্র তথা পুরোহিত কর্তৃক রাজ্য শাসনের চিন্তাধারা ও প্রশিক্ষণ থেকে > “ফিক্র” নামক ম্যাগাজিন, ৮ম সংখ্যা, ডিসেম্বর - ১৯৮৫, পৃষ্ঠা ৭৩, ৭৪। “ধর্মীয় রাজনীতির গৌড়ামী” শীর্ষক সেমিনার সামান্য পরিবর্তনসহ, যা আল-আহরাম ১৪/১০/১৯৮৬ সংখ্যায় ফাহমী হুয়াইদী লিখিত “খোদায়ী শাসনের মিথ্যাচার” শীর্ষক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ২ আমাদের রচিত “ইসলাম ও সেক্যুলারিজম” শীর্ষক গ্রন্থ এর প্রতিউত্তর দেওয়া হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।