তৃতীয় অধ্যায় ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ধর্মীয় রাষ্ট্র নয়... ইসলামি রাষ্ট্র ইতগপূর্বে আমরা “ইসলামি রাষ্ট্রের অবকাঠামো’ শিরোনামে উল্লেখ করেছি যে ইসলামি রাষ্ট্র হচ্ছে ইসলামি মূলনীতিতে প্রতিষ্ঠিত একটি বেসামরিক (সিভিল) রাষ্ট্র । এটি পাশ্চাত্য ইতিহাসের অতি পরিচালিত সেই ধর্মীয় পুরোহিত রাষ্ট্রতুল্য নয়, যেখানে দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও গীর্জার মধ্যে দ্বন্ব-সংঘর্ষ চলে আসছিল, অবশেষে বিপ্লবের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে এবং চতুর্দিক থেকে আওয়াজ উঠতে থাকে: সর্বশেষ পাদ্রির নাড়িভূড়ির সাথে তাদের সর্বশেষ রাজতৃকেও দাফন করে দাও” । কিন্তু সেক্যুলারিজমের তল্লিবাহক আরব ও মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রীতিমতো অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে, ইসলামি রাষ্ট্র হচ্ছে এ ধর্মীয় পুরোহিত রাষ্ট্র যেখানে খোদায়ী শাসনের নামে এক বিরাট জগদ্দল পাথর জনগণের ওপর চেপে বসবে। সেক্যুলারিজমের জয়গান গেয়ে ড. ফারাজ ফাউদাহ “ধ্বংস পূর্ব পরিস্থিতি (48 45554)” নামে একটি বই প্রকাশ করেছেন, যেখানে ইসলামি জীবন ব্যবস্থা এবং ইসলামি শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে রীতিমতো আক্রমণ চালানো হয়েছে। এর প্রতিউত্তর হিসেবে সাহিত্যিক বন্ধুবর অধ্যাপক আবদুর মজীদ সুবহ্ (আল্লাহ তার হেফাজত করুন) যা লিখেছেন তাই যথেষ্ট মনে করি। কিন্তু আমি এখানে সেক্যুলারিজমের সমর্থনে লিখিত লেখকের কিছু কথা উল্লেখ করার প্রয়াস পাচ্ছি: উল্লেখিত লেখক বলেন: “যারা কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে ইসলামি জীবন ব্যবস্থার প্রয়োগ ও বাস্তবায়নের প্রতি আহ্বান করে থাকেন, তারা পাশাপাশি এমন বক্তব্য আওড়িয়ে থাকেন যা বাহ্যিকভাবে খুবই যুক্তিযুক্ত বলে মনে হয় এবং যা দিয়ে তারা এ ক্ষেত্রে সকল আলোচক ও সমালোচকের মোকাবেলা করে থাকেন। এটি এমন বক্তব্য যা একটি যৌক্তিক প্রশ্নের আকারে পেশ করা হয়, তা হচ্ছে : ইসলামের শাস্তির বিধান বাস্তবায়নে তোমার এত ভয় কেন? এতো চোর, ডাকাত, ব্যভিচারী, মদ্যপ, ধর্মদ্রোহী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী এ জাতীয় অপরাধীদের ওপরই প্রয়োগ করা হবে। বাহ্যিকভাবে এ ধরনের প্রশ্নকে যৌক্তিক ও সন্তোষজনক বলে মনে হবে; কিন্তু এর আড়ালে এমন একটি বাস্তবতা লুকিয়ে রয়েছে, (আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তা প্রকাশে আমাকে তওফীক দেন) তা হচ্ছে: ইসলামি আইনের বাস্তবায়ন তো এমন কোনো আংশিক বিষয় নয় যা শুধু কিছু দন্ডবিধি www.pathagar.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।