ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ করে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবে; তোমরা যুদ্ধ চালিয়ে যাবে- কিন্তু খেয়ানত করবে না; চুক্তিভঙ্গ করবে না, নিহতের অঙ্গহানি করবে না এবং শিশু হত্যা করবে না ইত্যাদি...”২৭ এমনিভাবে তারই অনুগামী খোলাফায়ে রাশেদীনও তাদের সেনাপতিদেরকে একই বিষয় অসিয়ত করতেন, তারা যেন যোদ্ধা ও লড়াকু সৈনিক ছাড়া অন্য কারো পিছু ধাওয়া না করে। মুসলিম সেনাবাহিনী যেন নারী, শিশু ও বয়স্ক লোকদের ব্যাপারে কোনো প্রকারের হস্তক্ষেপ না করে। এমনকি গীর্জায় উপাসনায় মশগুল পাদ্বীদেরকেও যাতে তাদের অবস্থার ওপর ছেড়ে দেওয়া হয়, তাদের ব্যাপারেও যেন কোনো প্রকারের হস্তক্ষেপ না করা হয়। এই হচ্ছে ইসলামি রাষ্ট্রের কতিপয় মূলনীতি যা বাস্তবায়নে ইসলামি আন্দোলনের কর্মীগণ জঙ্গীকারাবদ্ধ। এরপরও যারা ইসলামি রাষ্ট্রকে পাশ্চাত্য সমাজে প্রচলিত মধ্য যুগের ধর্মীয় পুরোহিত শ্রেণীর রাষ্ট্র বলে আখ্যায়িত করার দুঃসাহস দেখিয়ে থাকেন, তারা মূলত মানবতার ইতিহাস, বাস্তবতা ও ইসলামের প্রতিই মিথ্যা অপবাদ আরোপ করে থাকেন। আর যে মিথ্যা অপবাদের আশ্রয় নেয় তাকে সর্বদা বিফলই হতে হয়, সাফল্যের মুকুট সে কখনো পরতে পারে না। ২৭ মুসলিম, আহমদ ও আসহাবুস সুনান হযরত বারীদা রা. থেকে বর্ণনা করেন। সহিহ জামেযুস সাগীর / ১০৭৮। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।