দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৫৭ যেখানে কতিপয় রাষ্ট্রকে দেখা যায় স্বাভাবিক পরিস্থিতিতে মানবিক মূল্যবোধসহ যাবতীয় চুক্তির প্রতি একনিষ্ঠ থাকে, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে তারা সেগুলো পেছনে ঠেলে দিয়ে থাকে । ইসলামি রাষ্ট্র এ নীতির সাথে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করে সর্বাবস্থায় মানবিক মূল্যবোধসহ যাবতীয় চুক্তি প্রতিপালনে একনিষ্ঠ থাকে। ইসলামি রাষ্ট্রের সংবিধান আল কুরআনে স্বাভাবিক অবস্থার মত যুদ্ধাবস্থায়ও সীমালজ্ঘন ও বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। “যারা তোমাদের সাথে যুদ্ধে করতে আসে তোমারাও তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং এ ক্ষেত্রে সীমালজ্ঘন করো না, অবশ্যই আল্লাহ সীমালঙ্মনকারীদের পছন্দ করেন না” (সুরা বাকারা, ২: ১৯০)। এমনিভাবে শক্রপক্ষের সাথে খেয়ানত করতে নিষেধ করা হয়েছে যদিও তারা বারংবার তা করতে অভ্যন্ত হয়; প্রয়োজনে সম্পাদিত চুক্তি বাতিল করতে বলা হয়েছে। কুরআনুল কারীমে বলা হয়েছে: “আর যদি কখনো কোনো জাতির পক্ষ থেকে তোমরা খেয়ানতের আশংকা করো তাহলে তার চুক্তি প্রকাশ্যে তার সামনে ছুঁড়ে দাও, নিঃসন্দেহে আল্লাহ তায়ালা খেয়ানতকারীকে পছন্দ করেন না” (সুরা আনফাল, ৮: ৫৮)। ইসলামি রাষ্ট্র কখনো যুদ্ধ পরিস্থিতিতে নারী, শিশু ও বয়স্কসহ বেসামরিক জনগণের রক্তপাতকে বৈধ মনে করে না; বরং যোদ্ধা ও লড়াকু শত্রু ছাড়া অন্য কারোর বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করে না। কোনো এক যুদ্ধে মহানবি সা. যখন একজন নিহত মহিলা দেখতে পেলেন, তখন তিনি কঠিনভাবে নারী শিশু হত্যার প্রতি অসন্তোষ প্রকাশ করেন 1২৬ শুধু তাই নয়; বরং যুদ্ধ পরিস্থিতিতে সামরিক ও লড়াকু সৈনিকদের রক্তপাতও প্রয়োজনের অতিরিক্ত ইসলামি রাষ্ট্র অনুমোদন করে না। শুধুমাত্র প্রয়োজনের নিরিখেই শত্রুপক্ষের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়। এমনিভাবে যুদ্ধের সময় শুক্রপক্ষের গাছপাল কেটে ফেলা, তাদের ঘরবাড়ি ধ্বংস করা ইত্যাদি বর্তমান সভ্য (1) জগতের মানুষ যেগুলোতে অভ্যস্ত, ইসলামে তা অনুমোদিত নয়। মহানবি সা. এ ধরনের কাজ করতে নিষেধ করেছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরামগণও একই পদ্ধতি অনুসরণ করেন। মহানবি সা. যখন কাউকে কোনো সেনাদলের সিপাহসালার হিসেবে প্রেরণ করতেন তখন তাকে একান্তে তার ও তার সঙ্গীদের তাকওয়ার ব্যাপারে নসিহত করতে বলতেন: “আল্লাহর নামে তার পথেই যুদ্ধ চালিয়ে যাবে, যারা আল্লাহর সাথে কুফরি ২» মুত্তাফাকুন আলাইহি, ইবনে ওমর বর্ণিত হাদিস । আললু'লু’ ওয়াল মারজান/১১৩৮। www.pathagar.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।