ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত ও প্রয়োগ ইহুদি জাতি যেখানে তাদের স্বজাতির সাথে সুদের লেনদেনকে হারাম ঘোষণা করেছে; কিন্তু ইহুদি নয় এমন সবার সাথে তা বৈধ রেখেছে। ইসলাম এ ধরনের দ্বিমুখী নীতিতে বিশ্বাসী নয়। অমুসলিমের জন্য হারামকৃত কোনো কিছু মুসলমানদের জন্য হালাল, এমনটি ইসলামের মূলনীতির সাথে রীতিমত সাংঘর্ষিক; বরং ইসলামে যা হারাম করা হয়েছে তা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য । চুরি-ডাকাতি, যিনা-ব্যভিচার ও জুলুম-অত্যাচারসহ যাবতীয় অপকর্ম মুসলিম অমুসলিম সবার জন্যই হারাম করা হয়েছে। শুধু তাই নয়; অবলা জন্ত-জানোয়ারের ওপর তা প্রয়োগ করাও হারাম করা হয়েছে। ইহুদি জাতির সাথে কণ্ঠ মিলিয়ে ইসলাম কখনো বলে না যে “নিরক্ষরদের (অ-ইহুদি) ব্যাপারে আমাদের কোন দায়দায়িত নেই” (সুরা আলে ইমরান, ৩: ৭৫)। নিরক্ষর বলতে ইহুদি নয় এমন সব জাতিই এখানে উদ্দেশ্য । তাই ইহুদি নয় এমন সব জাতির মান-সন্ত্রম, সহায়- সম্পত্তি ইত্যাদি ইহুদিদের জন্য বৈধ ও হালাল! এসব কিছু অন্যায়ভাবে দখল ও ভোগ করার ব্যাপারে তারা সম্পূর্ণ দায়মুক্ত এবং এ ক্ষেত্রে তাদের সাত খুন মাফ! এমনকি কতিপয় ইসলামি আইনবিদের বক্তব্য হচ্ছে, অমুসলিমের ওপর জুলুম- অত্যাচার করা মুসলিমের ওপর জুলুম করার চাইতেও অধিক অপরাধ ও গুনাহ। যেহেতু মুসলিম শাসিত সমাজে অমুসলিমরা অপেক্ষাকৃত কম ক্ষমতার অধিকারী ও দুর্বল হয়ে থাকে; আর সবলের ওপর জুলুম করার চেয়ে দুর্বলের ওপর জুলুম করা অত্যাধিক গুনাহ ও অপরাধের কাজ। তাইতো এতিম, অনাথ ও অসহায় লোকজনের ওপর জুলুম করাকে সর্বনিকৃষ্ট অপরাধ বলে বিবেচনা করা হয়। রসুল সা. হুদাইবিয়্যায় কাফেরদের সাথে এক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন । সম্মিলিত একমত্যের ভিত্তিতে গৃহীত শর্তাদির একটি শর্ত ছিল যে, কুরাইশদের কেউ মুহাম্মদের সা. সাথে মিলিত হলে তাকে তাদের কাছে ফেরত দিতে হবে; কিন্তু মুহাম্মদের সা. এর পক্ষে কেউ কুরাইশদের সাথে মিলিত হলে তাকে ফেরত দিতে তারা বাধ্য থাকবে না! বাহ্যিকভাবে অপমান ও লজ্জাকর এ সন্ধি লেখার কালি পুরোপুরি শুকাতে না শুকাতেই কুরাইশদের কতিপয় যুবক মুসলমান হয়ে মহানবির সা. কাছে এলে চুক্তি মানবতার ইতিহাসে চুক্তির প্রতি সততা ও একনিষ্ঠতার এক অপূর্ব নজির স্থাপন করেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।