দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৫৫ কুরআনে ঘোষণা দিচ্ছে: “হে ইমানদারগণ! ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও, যদিও তা তোমাদের নিজেদের ব্যক্তিসম্তা অথবা তোমাদের বাপ- মা ও আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে হয়” (সুরা নিসা, ৪: ১৩৫)। “হে ইমানদারগণ! সত্যের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোনো দল বা জাতির শত্রুতা তোমাদের যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও। ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত করো । এটি আল্লাহভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল । আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন” (সুরা মায়েদা, ৫: ৮)। ওহি নাজিলের যুগে দুর্বল মুসলমানদের একটি গোষ্ঠি নিরাপরাধ এক ইহুদিকে চুরির দায়ে অভিযুক্ত করেছিল। তখন এ ইহুদিকে অভিযুক্ত করে এবং যারা নিজেদের ব্যক্তিসত্তা ও যাবতীয় মূলনীতির সাথে খেয়ানত করে নিরাপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে থাকে তাদের বিশ্বাস করার ব্যাপারে নবিকে সা. সাবধান করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে সুরা নিসায় কিছু আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ তায়ালা বলেন: “হে নবি! আমি সত্য. সহকারে এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন সেই অনুযায়ী তুমি লোকদের মধ্যে ফয়সালা করতে পারো। তুমি খেয়ানতকারী ও বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষে বিতর্ককারী হয়ো না। আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম করুণাময়। যারা নিজেদের সাথে খেয়ানত ও প্রতারণা করে তুমি তাদের সমর্থন করো না। আল্লাহ খেয়ানতকারী পাপীকে পছন্দ করেন না” (সুরা নিসা, ৪: ১০৫-১০৭)। ইসলামি রাষ্ট্র অভিন্ন চরিত্র এবং এক মূলনীতিতে বিশ্বাসী । সব মানুষের জন্যই এই চরিত্র । ক্ষেত্র বিশেষ এবং স্থান কাল পাত্র ভেদে তা এক মূলনীতিতে বিশ্বাসী । সব মানুষের জন্যই এই রাষ্ট্র । ক্ষেত্র বিশেষ এবং স্থান কাল পাত্র ভেদে এটি ভিন্নধর্মী কোনো রূপ ধারণ করে না। শত্ৰু-মিত্ৰ সাথে আমানতদারি ও বিশ্বস্ততাই হচ্ছে ইসলামি রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য, যদিও তারা তার খেয়ানত করে বসে। এমনিভাবে সর্বস্তরে সততাই হচ্ছে এর অন্যতম কর্মনীতি, যদিও সে মিথ্যাবাদী হয়ে থাকে। স্থান কাল পাত্র ভেদে এখানে মূল্যবোধের কোনো পরিবর্তন হয় না, যেমনিভাবে পাপাচার বা অপকর্মেরও কোন পরিবর্তন হয় না। www.pathagar.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।