৫৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ সহযোগিতা করা এবং এর প্রতি অবহেলা প্রদর্শনকারীকে নিন্দা করা অথবা প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা অবশ্য কর্তব্য । একমাত্র ইসলামি ও মুসলিম রাষ্ট্রই যুগ যুগ ধরে বিশেষ করে সভ্যতার উৎকর্ষ সাধনের সময় থেকে বিভিন্ন পর্যায়ের জ্ঞান-বিজ্ঞান, চিন্তা-গবেষণা ইত্যাদির সঠিক পৃষ্ঠপোষকতা করে এসেছে। আমরা দেখি তাফসির, হাদিস, দর্শন, তাসাউফ ইত্যাদি বিভিন্ন চিন্তাধারা ও মতাদর্শের প্রতিষ্ঠান, যেগুলো পারস্পরিক কোনো মতানৈক্য, ঝগড়া-বিবাদ ও বিশৃঙ্খলা ছাড়া পরস্পরে আলোচনা, সমালোচনা, যুক্তি ও এর প্রতি উত্তর প্রদান ইত্যাদির মাধ্যমে সুন্দরভাবে সহাবস্থান করে চলছে। চারিত্রিক ও আদর্শিক রাষ্ট্র ইসলামি রাষ্ট্র হচ্ছে নৈতিক ও আদর্শিক রাষ্ট্র যা সঠিক নিয়ম-নীতির ওপর প্রতিষ্ঠিত । রাষ্ট্রীয় নিয়ম-নীতি ও আদর্শের প্রশ্নে এটি আপোষহীন । অভ্যন্তরীণ ও বাহ্যিক, শত্ৰু ও মিত্র এবং যুদ্ধাবস্থা ও স্বাভাবিক অবস্থা ইত্যাদি যে কোনো পরিস্থিতিতে এই রাষ্ট্র তার মূলনীতি হারিয়ে ফেলে না। ইসলামি রাষ্ট্র কখনো দু'মুখো নীতি পোষণ করে না এবং দু'ধরনের ভাষায় কথা বলে না। ইসলামি রাষ্ট্রে অন্যায়ের পথ ধরে ন্যায় খুঁজে বেড়ানো এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করে কাঙ্ক্ষিত স্বার্থ হাসিল করা গ্রহণযোগ্য নয় । এও রাষ্ট্র ন্যায় ও মহৎ লক্ষ্য অর্জনের বিশ্বাসী, পাশাপাশি সৎ ও সঠিক উপায় অবলম্বনেও আপোষহীন । ইসলামের মহান নবি সা. তীর উম্মতকে শিক্ষা দিয়েছেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা মহান ও পবিভ্র। তিনি অপবিত্র বস্তু গ্রহণ করেন না” ।২ এখানে অপবিত্র বলতে বুঝানো হয়েছে: সুদ-ঘুষ ইত্যাদি হারাম ও অবৈধ উপায়ে আহরিত সম্পদ যা ভালো ও কল্যাণকর কাজে ব্যয় করা হয়। ইসলামি রাষ্ট্র হচ্ছে সৎ ও উত্তম চরিত্রের সাক্ষাত প্রতিবিম্ব যা ষোলকলায় পূর্ণ করার মিশন নিয়ে মহানবি সা. প্রেরিত হয়েছিলেন। এটি পুরো মানবতার জন্য উপহার স্বরূপ । আল্লাহর এ জমিনে তার আদল-ইনসাফ প্রতিষ্ঠা করাই হচ্ছে যার একমাত্র মিশন যা সাদা-কালো, আত্মীয়-অনাত্মীয় সবার জন্য সমান। ২৫ আবু হুরাইরা রা. থেকে মুসলিম বর্ণিত হাদিস, ইমাম নববীর প্রসিদ্ধ চল্লিশ হাদিসের অন্তর্ভুক্ত । www.pathagar.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।