দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৫৩ ইত্যাদি গ্রহণেরও স্বাধীনতা দেওয়া হয়েছে, যদিও তা ইসলামে হারাম ও অবৈধ । এটিই হচ্ছে ইসলামের উদারতা ও সহনশীলতা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এরূপ কোনো নজীর নেই। বাকম্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা ইসলামে একটি সুরক্ষিত বিষয় । ইসলামে একে শুধু স্বাধীনতার পর্যন্ত সীমাবদ্ধ রাখেনি; বরং ইসলামের দৃষ্টিতে তা আবশ্যকীয় দায়িত্বও বটে! কোনো ব্যক্তির দৃষ্টিতে যখন কোন অন্যায় বা অপছন্দনীয় বিষয় ধরা পড়ে তখন সাধ্যমতো তা প্রতিরোধের চেষ্টা করা শুধু স্বাধীনতা নয়; বরং এটি তার আবশ্যকীয় দায়িতৃ ৷ এই অবস্থায় চুপ থাকা বা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসার ব্যাপারে সে স্বাধীন নয়; বরং তাকে অবশ্যই তা প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে। সত্য কথনে মৌন থাকা মূলত মিথ্যার আশ্রয় নেওয়ারই নামান্তর । সত্যের ব্যাপারে নীরব ব্যক্তিকে বাকশক্তিহীন শয়তান বলা হয়েছে! এমনিভাবে যদি কেউ কোনো ভালো ও কল্যাণকর কাজকে পরিত্যক্ত অবস্থায় দেখে তখন তা করার জন্য আদেশ-নির্দেশ দিতে এগিয়ে আসা তার ওপর আবশ্যক হয়ে যায় । এটি বাস্তবায়নে তার এগিয়ে আসা বা হাত গুটিয়ে থাকার ব্যাপারে সে স্বাধীন নয়। এটি ইসলামের অবশ্য পালনীয় বিষয়াবলীর অন্তর্ভুক্ত যা ইসলামের পরিভাষায় “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ” নামে পরিচিত; এর মাধ্যমে আল্লাহ মুসলিম উম্মাহকে বৈশিষ্ট্যমভিত করেছেন। “তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ করবে এবং আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাসকে আরো মজবুত করবে” । (সুরা আলে ইমরান, ৩: ১১০) হাদিসের ভাষায় শুভাকাঙ্খী হয়ে অপরকে নসিহত করা ও অপরের কল্যাণ কামনা করা ইসলামের মৌলিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত । এমনিভাবে পরস্পরকে সৎ কাজের আদেশ প্রদান ও ধৈর্য ধারণের উপদেশ দেওয়া দুনিয়া আখিরাতের ক্ষতি_থেকে বাচার জন্য অত্যাবশ্যক । চিন্তা-ভাবনা ও মতপ্রকাশের স্বাধীনতাও ইসলাম ও ইসলামি রাষ্ট্রের দৃষ্টিতে একটি সংরক্ষিত গুরুত্বপূর্ণ বিষয়। উপরস্ত চিন্তা-ভাবনা ও গবেষণাকর্ম চালিয়ে যাওয়া ইসলামের দৃষ্টিতে অত্যাবশ্যক। জ্ঞান-অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। যেহেতু জ্ঞান অর্জন ও চিন্তা-গবেষণা ইসলামে অবশ্য করণীয়, তাই এটি এখন শুধুমাত্র অধিকার বা স্বাধীনতার পর্যায়ে সীমাবদ্ধ নয় যা সংরক্ষণ করা আবশ্যক; বরং তা অবশ্য পালনীয় একটি গুরুত্বপূর্ণ দায়িতৃও বটে! এ গুরুদায়িত্ব পালনে www.pathagar.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।