৫২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ইসলামি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে ও সমাজে এমন পরিবেশ সৃষ্টি করা যার ছত্রছায়ায় মানুষ তার জীবনের মৌলিক দু'টি উদ্দেশ্য তথা রুটি রোজগারের লত্যতা ও জীবনের নিরাপত্তার নিশ্চিত করতে পারে, যার ফলে মানুষ একাগ্রচিত্তে তার রবের ইবাদতে মনোনিবেশ করতে সক্ষম হয়। “যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন দান করেছেন এবং আতংকিত অবস্থায় নিরাপত্তা দান করেছেন” (সুরা কুরাইশ ১০৬: ৪)। বর্তমানকালে সর্বত্র স্বাধীনতার যে জয়গান গাওয়া হয় এবং পাশ্চাত্যে যা ফরাসি বিপ্রব ও এ জাতীয় আধুনিক বিপ্লবোত্তর অর্জন বলে মনে করা হয়, ইসলাম প্রকৃতিগতভাবেই এক্ষেত্রেও পিছিয়ে নেই; বরং স্বাধীনতার জয়গান গাওয়া ও এর দিকে আহবান করার ক্ষেত্রে ইসলাম এগিয়ে রয়েছে। ইসলামি রাষ্ট্রই স্বাধীনতার চেতনাকে উচ্চকিত করতে এবং থেকে একে বাস্তবে রূপদানে সক্ষম হয়েছিল। ধর্মীয় স্বাধীনতাকে শাইখ গাজালী রহ. “ইসলামের আবিষ্কার’ বলে উল্লেখ করেছেন, যা অন্য কোনো ব্যবস্থায় পাওয়া যায় না। ইসলাম অপরাপর ধর্মীবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয়, জোরপূর্বক স্থীয় ধর্মে প্রবেশ করানোর যে কোন উপায়কে প্রত্যাখ্যান করে এবং স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে ধর্মগ্রহণকে সত্যিকার ধর্মবিশ্বাস বলে বিবেচনা করে; ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এমনটি পাওয়া কঠিন। ফেরাউনের ঈমান গ্রহণের স্বাধীন সময় ও সুযোগ শেষ হয়ে গিয়েছিল, যদিও সে পানিতে নিমজ্জিত হওয়ার মুহূর্তে ঈমান এনেছিল। এমনিভাবে আল্লাহর গজব দেখে এবং তা প্রতিরোধের ক্ষমতা হারিয়ে যাওয়ার মুহূর্তে যে ঈমান গ্রহণ করা হয় তা হচ্ছে মূল্যহীন। “আমার গজব দেখে যারা ঈমান গ্রহণ করে থাকে তা তাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না” (সুরা গাফির, ৮৫)। রসুল স.-এর মক্কা ও মদিনার উভয় জীবনে ঈমান আনার জন্য মানুষের ওপর বলপ্রয়োগ করতে কুরআন কারীমে নিষেধ করা হয়েছে। মক্কার জীবনে কুরআনের বাণী হচ্ছে: “আপনি কি ঈমান আনার জন্য মানুষের ওপর বলপ্রয়োগ করবেনঃ” অর্থাৎ আপনি এরূপ করতে পারেন না (সুরা ইউনুস, ১০: ৯৯)। মদিনার জীবনে কুরআনের বাণী হচ্ছে : “ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, ভ্রান্ত পথ ও মত থেকে সঠিক মত ও পথকে ছাটাই করে আলাদা করে দেওয়া হয়েছে” (সুরা বাকারা, ২: ২৫৬)। ইসলামি রাষ্ট্রে বসবাসরত ইহুদি, খ্রিস্টান ও উগ্সি উপাসকসহ সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের স্ব স্ব ধর্মানুযায়ী আকীদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগী ও যাবতীয় লেনদেনের পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়; বরং তাদের ধর্মানুযায়ী খাবার-পানীয় যেমন- শুকরের মাংস www.pathagar.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।