ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৫১ আস্তাকুড়ে নিক্ষিপ্ত জালেম শাসকদের কোনো প্রকারের সাদৃশ্যতা খুঁজে পেলে সাথে সাথে তা সংশোধনের তৃরিত ব্যবস্থা গ্রহণ করতেন। অধিকাংশ সময় তিনি তাদের ধন-সম্পদের খোজ নিতেন এবং তার অর্ধেকাংশ বায়তুল মালের জন্য নিতেন এ আইনের এ ধারায় যে- কোথা থেকে তুমি এ ধন সম্পদ পেয়েছো? এমনিভাবে ওমর রা. আল্লাহর এ অবলা সৃষ্টি জদ্ত-জানোয়ারদের ব্যাপারেও সজাগ ছিলেন। তাদের প্রতি সদয় থাকতেন এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য তিনি জনগণেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাবাকাতে ইবনে সা'দে বর্ণিত হয়েছে: একদা ওমর রা. এক কুলিকে প্রহার করার পর তাকে বললেন: সাধ্যের অতিরিক্ত বোঝা কেন তোমার বাহনের ওপর চাপিয়ে দিয়েছে?! একদা ওমর রা. ইট বহন করা অবস্থায় একটি গাধাকে দেখে তার পিঠ থেকে দু'টি ইট নামিয়ে দিলেন। গাধার মালিক এসে তাকে বলল: আমার গাধার সাথে তোমার কি সম্পর্ক হে ওমর? তার ওপর কি তোমার কোনো কর্তৃত্ব রয়েছে? ওমর রা. বললেন: তাহলে কেন আমি খলিফার দায়িত্ব পালন করে যাচ্ছি?! অর্থাৎ জনগণের প্রতি যেমন সরকার প্রধানের দায়িতৃ রয়েছে তেমনিভাবে জন্ত-জানোয়ার এবং পশু- পাখিও তার দায়িত্ব বহির্ভূত নয়! স্বাধীনতা ও অধিকার আদায়ের রাষ্ট্র ইসলামি রাষ্ট্র শুধু কাগজে-কলমে বা প্রচার-প্রচারণায় নয়; বরং কথায় ও কাজে সত্যিকারের স্বাধীনতা ও অধিকার আদায়ের জন্যই রাষ্ট্র ইসলামি আইনের বিবেচনায় মানুষের বেঁচে থাকা থেকে শুরু করে ধন-সম্পদ উপার্জনের অধিকার ও রুটি-রোজগারের অধিকারসহ তার ধর্ম, জীবন, বংশ, মান- সন্ত্রম ও সহায়-সম্পত্তির নিরাপত্তার অধিকার ইত্যাদি মানুষের প্রাপ্য মৌলিক প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভুক্ত, যেগুলোর নিরাপত্তা বিধান ও সুষ্ঠু সংরক্ষণের জন্যই আল্লাহ রাব্বুল আলামীন প্রদত্ত এ জীবন ব্যবস্থার অভূদ্যয়। অন্যায় হস্তক্ষেপের হাত থেকে বাচানোর জন্য ইসলাম শরিয়াহ দন্ডবিধি ও কিসাসের ন্যায় কঠিন বিধান ফরজ করেছে। * দেখুন : আমাদের রচনা “ইসলামি শরীয়তের বৈশিষ্ট্যাবলী” থেকে “নীতি-নৈতিকতা” শীর্ষক পরিচ্ছেদ । www.pathagar.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।