৫০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ কুরআনে যায় যে দাসীদের ব্যভিচারের শাস্তি তাদের দুর্বলতা ও পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় স্বাধীন রমণীদের ব্যভিচারের শাস্তির অর্ধেক করে দেওয়া হয়েছে। দাসীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন বলেন: তারা যদি ঘিনা- ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের জন্য স্বাধীন নারীর অর্ধেক শাস্তি নির্ধারিত” (সুরা নিসা, ৪: ২৫)। খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর হযরত আবু বকর রা. তীর প্রথম ভাষণে বলেন: সাবধান! তোমাদের মধ্যে যে শক্তিশালী আমার কাছে সে দুর্বল যতক্ষণ না আমি তার থেকে অপরের অধিকার আদায় করে নিতে পারি, এবং তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তি আমার কাছে সবল যতক্ষণ না আমি তাকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে পারি”। তিনিই অসহায় দুর্বলের অধিকার আদায়ের লক্ষ্যে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। হযরত ওমর রা. ছিলেন দুর্বলের ব্যাপারে অত্যন্ত কোমল এবং সবল ও ক্ষমতাবানদের সাথে অত্যন্ত কঠোর; এমনকি উবাই ইবনে কা'বের মান-মর্যাদা ও ক্ষমতায় আকৃষ্ট হয়ে যারা তার পেছনে চলাফেরা করতো তিনি তাদেরকে ধমক দিলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন: “এটা অনুসারীদের জন্য গ্রানিকর এবং অনুসরণীয় ব্যক্তির জন্য পরীক্ষা”। দুর্বল, অসহায়, বিধবা ও অনাথদের সাথে হযরত ওমরের রা. সুন্দর ভূমিকা সম্বলিত ঘটনা ইতিহাসের পাতায় ভরপুর হয়ে আছে। হযরত ওমর রা. একদা এক ইহুদি বৃদ্ধকে মানুষের কাছে ভিক্ষারত অবস্থায় দেখতে পেলেন। তিনি সাথে সাথে সরকারী ফান্ড তথা বায়তুল মাল থেকে এ বৃদ্ধ এবং এ জাতীয় লোকদের ভরণপোষণের ব্যবস্থা করে দিলেন। আমীর-ওমরাহ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওপর ওমরের রা. কঠোরতা খুবই প্রসিদ্ধ ছিল। মিসরে নিযুক্ত গভর্ণর আমর ইবনুল আ-সের পুত্র কিবতী প্রহৃত হওয়ার অভিযোগ ওমরের দরবারের আসার পর তিনি কিবতী ব্যক্তিকে গভর্নরের পুত্র থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়ে যে প্রসিদ্ধ উক্তিটি করেছিলেন তা ইতিহাসের পাতায় এখনো সগৌরবে বিদ্যমান। কিবতী ব্যক্তির পক্ষে অবস্থান নিয়ে ওমর রা. তার গভর্নরকে বলেছিলেন : “আর কতদিন পর্যন্ত তোমরা মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখতে চাও, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীন অবস্থায়ই জন্ম দিয়েছেন!” এমনিভাবে সা'দ ইবনে আবী ওয়াক্কাস ও খালিদ ইবনে ওয়ালিদসহ অন্যান্য দিশ্বীজয়ী সিপাহসালারদের ব্যাপারে হযরত ওমরের রা. অবস্থান ইতিহাসখ্যাত হয়ে আছে। তিনি তাদের মধ্যে কোনো প্রকারের বিলাসিতা, অপচয়সহ ইতিহাসের www.pathagar.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।