দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৪৯ মদিনার অভিশপ্ত ইহুদি গোত্র বনু নাজীরকে নির্বাসন দেওয়ার পর রসুল সা.-এর হাতে যখন যুদ্ধলন্ধ অনেক ধন-সম্পদ এলো, তখন তিনি প্রথম সুযোগেই অভাবের তাড়না কিছুটা লাঘব করার লক্ষ্যে এবং ধনী-গরিবের তারতম্য কমিয়ে আনার লক্ষ্যে আনসার ও মুহাজিরদের মধ্য থেকে দরিদ্রদেরকে গণীমতের একটি অংশ দান করেন। এখানেই সামাজিক সুবিচার সংক্রান্ত কুরআনের মূলনীতি হচ্ছে: “এ সব জনপদের দখলমুক্ত করে যে জিনিসই আল্লাহ তার রসুলকে সা. ফিরিয়ে দেন তা আল্লাহ, তার রসুল, আত্মীয়স্বজন, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য, যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যেই কেবল আবর্তিত না হতে থাকে” (সুরা হাশর, ৫৯: ৭)। রসুল সা. তার রাষ্ট্রে এমন কোনো আইন করেননি যার ফলে ধনীরা গরিবের তুলনায় বেশি সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, যেমন ধনী হওয়ার সুবাধে তাদের ওপর দায়িত্বের কোনো বোঝা হালকা করে দেননি, অথবা সামাজিক মর্যাদা বা বংশীয় গৌরবের অজুহাতে তাদের ওপর আরোপিত কোনো শাস্তি লাঘব করে দেননি। সম্থান্ত মাখজুমী গোত্রের এক মহিলা চুরি করার অপরাধে ধৃত হওয়ার পর কুরাইশদের মধ্যস্থতায় রসুলের সা.-এর গ্নেহধন্য ওসামা ইবনে যায়েদ রা. যখন তাঁর কাছে সুপারিশের বার্তা নিয়ে আসে, তখন রসুল সা. খুব রাগ করেছিলেন এবং তার সে এঁতিহাসিক প্রসিদ্ধ বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি বংশীয় মর্যাদার কারণে কাউকে কোনো প্রকারের দায়-দায়িত্ব কিংবা কোনো প্রকারের শাস্তি থেকে রেহাই দিতে কঠোরভাবে অস্বীকার করেন এবং এ বলেই তিনি তার বক্তব্যের ইতি টেনেছিলেন: “আল্লাহর শপথ! মুহাম্মদ তনয়া ফাতিমাও যদি চুরির অপরাধে ধৃত হয় তাহলে তার হাত কর্তন করতেও আমি দ্বিধাবোধ করবো না।২৩ এখানে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি দৃষ্টিভঙ্গি উল্লেখ করা যায়। ইসলাম সহায়-সম্বলহীন চোরদের শাস্তি মওকুফ করে দেওয়ার জন্য নানাবিধ যুক্তি তালাশ করে, যে হয়ত বা তার অভাবের তাড়নায় বাধ্য হয়ে চুরি করতে এসেছে। এ অজুহাতে ইসলামি আইনে অভাবী চোরদের শাস্তি লাঘব করে দেওয়া হয়। যেমননিভাবে হযরত রা. হাদিব ইবনে বালতা'য়ার দাসদের হাত কাটা থেকে মুক্তি দিয়েছিলেন যখন তারা চুরির অপরাধে ধৃত হয়েছিল; তিনি তাদের মনিব তথা হাতিবকে সাবধান করে দিয়েছেন যে পুনরায় যদি চুরি করে তাহলে তাদের পরিবর্তে তার হাত কাটা হবে! ২ মুত্তাফাকুন আলাইহি, হযরত আয়েশা বর্ণিত হাদিস। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।