ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ করলেন যে এ সব জন্ত-জানোয়ারের প্রতি যত্ব নেয়া ও এদের প্রতি সদয় হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে! রসুল সা. তাদের বললেন: প্রত্যেক জীবিত প্রাণীর সাথে সদাচারণের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে ।৯ ইসলামি রাষ্ট্রই মূলত উপর্যুক্ত সকল ধরনের দুর্বল অসহায়দের হেফাজত ও দেখাশোনার ব্যাপারে প্রধানত: দায়িত্বশীল । তাদের পাশে দাড়ানো, তাদের যাবতীয় অধিকার আদায়ের উপযুক্ত ব্যবস্থা করা এবং সমাজের সবল ও বিত্তশালী জনগোষ্ঠীর সকল প্রকারের জুলুম থেকে তাদের নিরাপত্তা প্রদান করা ইসলামি রাষ্ট্রের মৌলিক দায়িতৃ । মহানবি সা. বলেন: “তোমাদের সবাই দায়িত্বশীল এবং প্রত্যেকই নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেসিত হবে, সরকার প্রধান তার জনগণের ব্যাপারে জিজ্ঞেসিত হবে ...”** তিনি (রসুল সা.) আরো বলেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা প্রত্যেক দায়িতৃশীলকে তার অধস্তনদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, সে কি তার দায়িত যথাযথভাবে আঞ্জাম দিয়েছে, নাকি তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে” ।২৯ রসুল সা. তার জীবনে মদিনায় প্রতিষ্ঠিত তার কাঙ্খিত সেই রাষ্ট্রে এ সব অধিকার যথাযথভাবে বাস্তবায়ন করেছিলেন। মদিনার সে রাষ্ট্রটি বিশ্ববাসীর জন্য একটি মডেল স্বরূপ, যেখানে অন্হীন ব্যক্তি অন্ন পেত, সহায়-সম্বলহীন ব্যক্তি খুঁজে পেত নিরাপদ আশ্রয় । গরিব-মিসকিন থেকে শুরু করে খণণ্রস্থ ব্যক্তি, অসহায় মুসাফির, এতিম, বিধবা ও দাস-দাসীসহ সকল প্রকারের দুর্বল অসহায় ফিরে পেত তাদের যথাযথ অধিকার; রাষ্ট্রীয় দায়িত্বেই তাদের সুষ্ঠু দেখাশোনা ও তত্ভাবধান করা হতো । রসুল সা. বলেন: “আমি প্রত্যেক মুসলমানের কাছে তার নিজের তুলনায় বেশি অগ্রাধিকারী, যে ব্যক্তি ধন-সম্পদ রেখে মৃত্যুবরণ করবে তা তার উত্তরাধিকারীদেরই প্রাপ্য; কিন্তু যে খণ রেখে অথবা কোনো ধন-সম্পদ ব্যতীত সন্তান-সন্ততি ও পরিবার-পরিজন রেখে মারা যাবে আমার ওপরই তাদের দেখাশোনার যাবতীয় দায়-দায়িত্ব, আমিই তাদের দেখাশোনা ও তত্ত্বাবধান করব” ২২ ** মুস্তাফাকুন আলাইহি, আবুহ্রাইরা বর্ণিত হাদিস (আললু*লু' ওয়াল মারজান : ১৪৪৭)। ২ মুত্তাফাকুন আলাইহি, ইবনে ওমর বর্ণিত হাদিস । (আললু*লু* ওয়াল মারজান : ১৯৯৯)। ২ নাসায়ী ও ইবনে হিব্বান হযরত আনাছ রা. থেকে বর্ণনা করেন। আলবানী একে হাসান বলেছেন। সহিহ জামে সগীর : (১৭৭৪)। ২২ মুসলিম । www.pathagar.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।