দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৪৭ এমনিভাবে ইসলামি সমাজে বসবাসরত অমুসলিমদের পাশেও ইসলাম অবস্থান নিয়ে থাকে যাতে করে তারা মুসলিমদের কাছ থেকে তাদের প্রান্ত অধিকার পরিপূর্ণভাবে আদায় করে নিতে পারে । ধর্মের ভিন্নতার ওপর ভিত্তি করে তাদের ওপর জুলুম অত্যাচার চালানো এবং তাদের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলামে নেই; বরং ইসলামি আইনবিদের সিদ্ধান্ত হচ্ছে মুসলিম সমাজে বসবাসরত ও নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমদের ওপর জুলুম অত্যাচার মুসলিমের ওপর জুলুম অত্যাচার থেকেও মারাত্মক ও কঠিন অপরাধ ৷** এমনিভাবে যারা নিজেদের হেফাজত করতে এবং নিজেদের অধিকারের দাবি তুলতে সক্ষম নয় তারাও ইসলামের সুন্দর বিধান ও এর সুদৃষ্টির বাইরে নয়। তাইতো ইসলাম পথে কুড়িয়ে পাওয়া শিশুকেও অবহেলা করেনি; বরং তার জন্যও ইসলামি আইনে পৃথক একটি অধ্যায় রয়েছে যেখানে তাদের সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে । এমনকি যদি তা অবৈধ সন্তানও হয় তাও ইসলাম তাকে অবহেলা করেনি; একের অপরাধে অপরকে শান্তি প্রদান করা ইসলামি আইনের দৃষ্টিতে বৈধ নয়। বরং মাতৃগর্ভস্থ ভ্র্ণও ইসলামের দায়-দায়িতু বহির্ভুত নয়; যদিও তা অবৈধ সম্পর্কের ফসল হয়। তাইতো ইসলামি আইনে গর্ভস্থ সন্তান প্রসব করে নবজাতকের দুধ ছড়ানোর সময় পর্যন্ত হত্যাকারী অথবা ব্যভিচারী মহিলার শাস্তি স্থগিত করে রাখা হয় । এছাড়া অবলা ইসলামের সুবিবেচনার বাইরে নয় । জন্ত-জানোয়ার ও পশু-পাখিদের নির্দেশ দিয়েছে। এগুলো যদি কারো মালিকানাধীন থাকে তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার-দাবার সরবরাহ করতে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে এবং সাধ্যাতীত বোঝা তাদের ওপর চাপিয়ে না দিতে ইসলাম আদেশ করেছে । এ সব অবলা জন্ত্রদের প্রতি নিষ্ঠুরতা জাহান্নামে যাওয়ার এবং এদের প্রতি সদয় থাকা আল্লাহর ক্ষমা পাওয়ার কারণ বলে ইসলাম ঘোষণা করেছে। বিশুদ্ধ হাদিসে এসেছে: “এক মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামী হয়েছে, সে তাকে পর্যাপ্ত খাবার দিত না এবং পোকামাকড় ধরে খাওয়ার জন্য ছেড়েও দিত না...।৯” অপর এক ব্যক্তি অনেক কষ্ট স্বীকার করে একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবিগণ বিস্ময়বোধ ১* দেখুন : আমাদের রচিত বই “মুসলিম সমাজে অমুসলিমদের অবস্থা” । ১৮ মুস্তাফাকুন আলাইহি, ইবনে ওমর বর্ণিত হাদিস (আললু'লু' ওয়াল মারজান : ১৬৮৩)। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।