৪৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ এমনিভাবে ইসলাম পিতা মাতাদের পার্শেও অবস্থান করেছে, বিশেষ করে যখন বার্ধক্য উপনীত হয় এবং যখন বেশি করে তারা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে দেখাশোনা ও আদর-যত্রের মুখাপেক্ষী হয়ে থাকেন। জীবনের এ সময়ে তাদের যাতে এমন কোন কথা মুখ ফসকে বেরিয়ে না পড়ে যার ফলে তাদের আবেগ - অনুভূতিতে আঘাত লাগে । তাদের মানসিক অবস্থা ও আবেগ-অনুভুতির প্রতি গুরুত্ব দেয়ার নির্দেশ দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন: “তোমার রব ফয়সালা করে দিয়েছেন- তোমরা অন্য কারোর ইবাদাত করো না, একমাত্র তারই ইবাদত করো; পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো-যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে ‘উহ্’ পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না এবং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে: হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া ও মায়া-মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন” (সুরা বনী ইসরাঈল, ১৭: ২৩, ২৪)। তাদের প্রতি আর্থিক সহযোগিতার নির্দেশ দিতে গিয়ে রসূল সা. বলেন: “তুমি তোমার সহায়-সম্পত্তি সবই তোমার পিতার মালিকানাধীন” ।৯ এমনিভাবে ইসলাম সাধারণ জনগণের সকল ভোক্তাশ্রেণির লাইনে দাড়িয়ে মজুতদার ব্যবসায়ী এবং যারা ব্যবসা-বাণিজ্য ও বাজার নিয়ে খেলা করে থাকে তাদের বিরুদ্ধে সোচ্চারভাবে অবস্থান নিয়ে থাকে । রসুল সা. বলেন: “অপরাধী ও গুনাহগার ব্যতীত কেউ মজুতদারী করে না।৯ আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফেরাউন হামানের মতো জালেম অত্যাচারী শাসকদেরকে কুরআন একই ভাষায় অপরাধী ও গুনাহগার ঘোষণা করেছে যে ভাষায় রসুল সা. মজুতদার ব্যক্তিকে অপরাধী ও গুনাহগার বলে আখ্যায়িত করেছেন। “নিশ্চয় ফেরাউন, হামান ও তাদের সৈন্যসামস্ত সবাই গুনাহাগার ও অপরাধী” (সুরা কাসাস, ২৮: ৮)। ইসলামি আইনবিদগণ মতামত দিয়েছেন যে সাধারণ জনগণের ক্ষতির আশংকা দেখা দিলে তাদেরকে সার্বিক ক্ষতি থেকে বাচানোর তাগিদে প্রয়োজনে পণ্য-দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর আবশ্যক হয়ে পড়ে। * ইমাম আহমদ বর্ণিত হাদিস ৷ আল্লামা শাকের এ হাদিসকে বিশুদ্ধ বলেছেন । ৯৬ মুসলিম বর্ণিত হাদিস । www.pathagar.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।