ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ٢٩٨
📝 نص 📖 PDF

ব্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৪৫ যতক্ষণ না তাদের দুর্বল জনগোষ্ঠী কোন প্রকার জুলুম নির্যাতনের শিকার হওয়া ছাড়াই সবলের কাছ থেকে তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়” । এভাবে ইসলাম মহিলাদের পক্ষে অবস্থান নিয়েছে যতক্ষণ না তারা পুরুষ থেকে তাদের অধিকার আদায় করতে এবং যাবতীয় জুলুম অত্যাচার থেকে নিজেদের হেফাজত করতে সক্ষম হয়, যদিও সে পুরুষ তার পিতা বা স্বামী ও জীবনসঙ্গী হয়ে থাকে । এ ব্যাপারে আল কুরআনের ঘোষণা হচ্ছে: “হে ঈমানদারগণ! তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই হালাল নয় । আর তোমরা যে মোহরানা তাদেরকে দিয়েছো তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাত করাও তোমাদের জন্য হালাল নয়। তবে তারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয় (তাহলে অবশ্যি তোমারা তাদেরকে শাসন করার অধিকারী হবে), তাদের সাথে সডাবে জীবনযাপন করো। যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয়, তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে অন্যান্য অনেক কল্যাণ রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী আনার সংকল্প করেই থাকো, তাহলে তোমরা তাকে অনেক সম্পদ দিয়ে থাকলেও তা থেকে কিছুই ফিরিয়ে নিয়ো না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট জুলুম করে তা ফিরিয়ে নেবে? আর তোমরা তা নেবেই বা কেমন করে যখন তোমরা পরস্পরের স্বাদ গ্রহণ করেছো এবং তারা তোমাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছে (সুরা নিসা, ৪: ১৯-২১)। এমনিভাবে ইসলাম ছেলে মেয়ে নির্বিশেষে শিশুসন্তানের পক্ষ অবলম্বন করে থাকে যতক্ষণ না তারা তাদের পিতা-মাতাদের থেকে বৈষয়িক ও আধ্যাত্মিক সহযোগিতাসহ যাবতীয় স্লেহ-ভালোবাসা আদায় করতে সক্ষম হয়। সাথে সাথে ইসলাম জাহেলী যুগের অধিবাসীদেরকে কঠিন ভাষায় তিরচ্ধার ও নিন্দা করেছে যারা সম্ভাব্য দারিদ্রের আশংকায় তাদের সন্তানদেরকে হত্যা করতে কুষ্ঠিত হয়নি, বিশেষ করে কন্যা সন্তানদের যাদের ভাগ্যে তাদের একান্ত আপনজন তথা পিতাদের থেকে তাদেরকে জীবন্ত কবর দেওয়া ছাড়া আর কোনো কিছু পাওনা ছিল না। “সেদিন (কেয়ামতের দিন) নবজাতরুদের ব্যাপারে তাদের জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছিল? (সুরা তাকওয়ীর, : ৮, ৯)। অন্যত্র আল্লাহ বলেন: “যে পিতা তার সন্তানের দুধ পানের সময়-কাল পূর্ণ করতে চায় সে ক্ষেত্রে মায়েরা পুরো দু'বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে। এ অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক পোশাক দিতে হবে (সুরা বাকারা, ২: ২৩৩)। www.pathagar.com

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.